অমরত্ব লাভ করবো ।' “ওহে জানবাজ সাথীরা! আমরাতো মুসলমান। আল্লাহ্ ও তার আসবেই আসবে । সুতরাং শত্রুর সংখ্যাধিক্য দেখে ভীত হওয়া আমাদের মানায় না।' “ওহে শাহাদাত পিয়াসী বীরেরা! তোমাদের কুপ্ঠিত হওয়ার কারণ যুদ্ধ করব এবং বিজয়ী হবো ।' হযরত ইবনে রাওয়াহার উদ্দীপনাপূর্ণ তেজস্বী ভাষণ মুহূর্তের মধ্যে মুজাহিদদের অন্তরের ঘুমন্ত সিংহকে ঘা মেরে জাগিয়ে তুলল । শাহাদাতের তামান্নায় মুজাহিদ বাহিনী আকাশ-বাতাস প্রকম্পিত করে শ্রোগান তুললো- সাবিলুনা সাবিলুনা... আল জিহাদ! আল জিহাদ! সাবিলুনা সাবিলুনা... আল জিহাদ! আল জিহাদ! জিহাদের কাফেলা পুনঃ অগ্রসর হয়ে তাখুম পৌছল । সংবাদ পেয়ে রোমীয় সৈন্যরাও মুকাবালার জন্য অগ্রসর হলো। মুসলিম বাহিনী মু'্তা পৌছে সারিবদ্ধভাবে অবস্থান নিলো । ইত্যবসরে শক্রফৌজও ময়দানে এসে উপস্থিত হলো । দুশমন সেনাপতি শুরাহ্বিলের ওষ্ঠাধরে মুজাহিদদের সংখ্যা দেখে কুটিল হাসি ফুটে উঠল । তাচ্ছিল্যের হাসি। বিজয়ের হাসি। মরুর মেষরা বুঝবে এবার যুদ্ধ কাকে বলে! দু লক্ষের বিপরীতে মাত্র তিন হাজার। ছেষদ্রিজনের ভাগে মাত্র একজন! ভীষণ গর্ব তার চলাফেরা আর চাহনিতে । বিজয় আজকে ঠেকায় কে? সেনাপতি হযরত যায়েদ ₹৮) ইসলামের ঝাণ্ডা হাতে বীরের ন্যায় সম্মুখে অগ্রসর হয়ে আক্রমণ পরিচালনা করলেন। সে এক প্রলয়ঙ্করী যুদ্ধ। মরণ-পণ যুদ্ধ। প্রায় ৭০ গুণ কাফিরের মুকাবালায় মুষ্টিমেয় জানবাজ মুজাহিদের পেরে উঠাটা স্বাভাবিক ছিলনা । কিন্তু আল্লাহ্র মদদ আর শাহাদাতের তামান্না যাদের পাথেয় তারা কখনো শক্রর সংখ্যাধিক্যের পরোয়া করে না। শুরাহ্বিল ভেবেছিল আক্রমণের সুচনাতেই খড়-কুটার ন্যায় ভেসে যাবে মুজাহিদ বাহিনী । রক্তের স্রোত বয়ে যাবে মু'তার প্রান্ত মরুর আলো 1/৮১/ আবু যারীফ
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।