নবীজী €$) এ সমস্ত নির্দেশ-উপদেশ দিতে দিতে জাবালে সালাঅ' (সানিয়াতুল বিদা') পর্যন্ত কাফেলার অনুগমন করলেন । অতঃপর মুজাহিদগণের সুস্থ্য দেহে বিজয়ীবেশে প্রত্যাবর্তন করার জন্য আল্লাহ্ পাকের শাহী দরবারে দু'আ করে কাফেলার উদ্দেশ্যে বিদায় সম্ভাষণ জানিয়ে ফিরে আসলেন। রাসূলে আরাবীর €৪&&) নির্দেশ মত তিন সহস্র মর্দে মুজাহিদের জিহাদী কাফেলা চলছে মু'তা অভিমুখে । মু'তা সিরিয়ার এক ক্ষুদ্র জনপদ । মদীনা থেকে ১১০ কি.মি. দূরতেে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। কাফেলা মা'আন নামক স্থানে পৌছল। পৌছে গোয়েন্দা মারফত জানতে পারলো রোম সম্রাট হিরাক্রিয়াস “মাআব' শহরে এক লক্ষ সৈন্য সমেত অবস্থান করছে। এছাড়াও বনু লাখম, বনু জুযাম ও বহরা হতে সম্মিলিতভাবে আরও এক লক্ষ ফৌজ তাদের সাহায্যার্থে প্রস্তুত হয়েছে। অর্থাৎ দু'লক্ষ সৈন্য শুরাহবিলের সাহায্যে ময়দানে আসছে। মুসলিম সৈন্য ৩,০০০ (তিন হাজার) পক্ষান্তরে শব্র সৈন্য ২০০,০০০ (দুই লক্ষ) অর্থাৎ মুসলমানদের তুলনায় দুশমন সংখ্যায় প্রায় ৭০ (সত্তর) গুন। তো দু'দলের সৈন্য সংখ্যার এই যখন পার্থক্য তখন মুজাহিদগণ মা'আনে দু'দিন অবস্থান করে অবস্থা পর্যবেক্ষণ করলেন। এমতাবস্থায় মুজাহিদদের অনেকেই মত প্রকাশ করলেন যে, শুধু শুধু এই অসম যুদ্ধে প্রাণ না হারিয়ে মদীনায় ফিরে যাওয়া যাক । আবার কেউ কেউ বললেন, আরো সৈন্য সাহায্য চেয়ে নবীজীর €ঞ্৯)ট খেদমতে সংবাদ প্রেরণ করে তার নির্দেশের প্রতীক্ষা করাই সমীচীন। মুজাহিদগণের এমন পলায়নপর এবং কাপুরোধষিত মনোভাব পর্যবেক্ষণ করে হযরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা €%) তেজোদীপ্ত কণ্ঠে বললেন- “হে মুসলিম বীরগণ! শুধু জয়লাভইতো তোমাদের কাম্য নয়, তোমরাতো শাহাদাতের সন্ধানেও বের হয়েছো অথচ আজ তাকে অপছন্দ করছ। তোমরা কি ভুলে গেছ, আমরা কখনো দৈহিক শক্তি, অস্ত্রবল আর ংখ্যাগরিষ্ঠতার দিক বিবেচনা করে যুদ্ধ করি না। দ্বীন রক্ষা এবং কালেমার ঝাণ্ডাকে উড্ডীন রাখার মাধ্যমে আল্লাহকে রাজী-খুশী রাখতেই আমরা কেবল যুদ্ধ করে থাকি। এতে দু'টি সওয়াবের অন্ততঃ একটি অবশ্যই আমাদের ভাগ্যে নির্ধারিত রয়েছে। প্রথমত যদি আল্লাহ্ তায়ালা স্বীয় অপার মরুর আলো (৮০) আবু যারীফ
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।