তাওহীদি শক্তির এক অনন্য বিজয়গাথা ৮ম হিজরীর জমাদিউল উলা মাস। জিহাদী কাফেলা ছুটে চলেছে দুর্বার গতিতে । গন্তব্য মু'তার প্রান্তর । উদ্দেশ্য রাসূলে আরাবী €$৪) কর্তৃক প্রেরিত দূত হারিস উমায়ের €০৪টকে অন্যায়ভাবে হত্যার প্রতিশোধ গ্রহণ করা । রোম সম্রাট হিরাক্রিয়াস তীর্থ করার জন্য বায়তুল মুকাদ্দাস এসেছেন। এ সংবাদ কানে আসার পর রাসূল মুহাম্মদ ৪) আল্লাহ্ পাকের মনোনীত একমাত্র সত্য দ্বীন ইসলামে দাখিল হওয়ার আহ্বান লিপিসহ সাহাবী দিহয়িয়া কলবী €৬টকে তার নিকট প্রেরণ করলেন। খৃস্টান পুরোহিতরা রাসূলে আরাবীর এ পদক্ষেপকে অতি বড় ধৃষ্টতা হিসেবে বিবেচনা করলো। তাদের এই ভেবে গাত্রদাহ শুরু হলো যে, পৌত্তলিক আরবের এক নিরক্ষর লোক কিনা রোম সম্রটকে ধর্মান্তরিত হওয়ার আহ্বান জানাচ্ছে, যে কিনা আবার আল্লাহ্র পুত্র (2) যীশুকে মানব সন্তান বলে প্রচার করছে। অতএব তারা সুযোগের অপেক্ষায় রইলো কখন, কিভাবে মুসলমানদেরকে নিম্পেষণে নিম্পেষিত করা যায়। সম্রাট হিরাক্রিয়াস ইসলামের সত্যতা এবং সাম্য-সুন্দর রূপটি উপলব্ধি করতে পারলেন ঠিকই; কিন্ত রাজ সিংহাসনের লোভ তাকে ইসলাম গ্রহণ থেকে বিরত রাখলো । উপরন্ত তিনি যখন দেখলেন ইসলামী শিক্ষার ফলে তার অধীনস্ত ছোট ছোট অনেক রাজ্য স্বাধীনতা ঘোষণা করতে সাহসী হয়ে উঠছে তখন ইসলামের প্রতি সকল দুর্বলতাকে মন থেকে ঝেড়ে ফেলে ইসলাম নামক বৃক্ষটিকে সমূলে উৎপাটিত করার সংকল্প করে বসলেন। হুদায়বিয়ার সন্ধির পরের ঘটনা । নবী মুহাম্মদ €$ট ইসলামের দাওয়াত সংবলিত পব্রসহ সাহাবী হারিস বিন উমায়ের আল-ইয্দী €,টকে দূত হিসেবে বসরার শীসন কর্তার নিকট প্রেরণ করলেন । কিন্তু পথিমধ্যে মু'তা নামক স্থানে রোম সম্রাটের অধীনস্ত বসরার গভর্ণর শুরাহবিল ইবনে আমর তাকে বন্দি করে আটকে রাখলো । এমনিতেই ইসলাম ও মুসলমানদের প্রতি তার প্রচণ্ড ঘৃণা ও আক্রোশ ছিলো মরুর আলো /৭৮/ আবু যারীফ
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।