জান্নাতের পথে ঝরে পড়লো প্রথম তপ্ত রুধির। চলে গেলেন সুমাইয়া তার মহান অজ্রষ্টার সান্নিধ্যে চিরদিনের তরে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । ইসলামের ইতিহাসে শুহাদাদের সোনালী কাহিনী লেখার সূচনা হলো বীরাঙ্গনা সুমাইয়ার তপ্ত রুধিরে। চিৎকার দিয়ে উঠলো আম্মার । বলল, পাষণ্ড! তুই আমার মাকে জানে মেরে ফেললি? তোর উপর আল্লাহ্র গযব! তোর মা'বুদ জাহান্নামে যাক। আমার রাসূল €&) তোর জন্য জাহান্নাম আর আমার শহীদ মায়ের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এ দৃশ্য দেখে ইয়াসির বললো, রে আবুল হাকাম! তুই জাহান্নামের ইন্ধন। নিশ্চয়ই আল্লাহ্র ওয়াদা সত্য । পাগলা সারমেয়তে রূপান্তরিত হওয়া আবু জাহেল তাকে আর কিছু বলবার সুযোগ দিলো না। সে তার পেটের উপর সজোরে লাথি মারলো । পূর্বের অত্যাচারে এমনিতেই বৃদ্ধ ইয়াসিরের অবস্থা শোচনীয় ছিল, তাই এ আঘাত তার সইলো না। তার মুখ দিয়েও বের হলো একটা করুন চিৎকার- আস সালামু আলাইকা ইয়া রাসূল...। তারপর সব শেষ। ইয়াসিরও তার পরম প্রভুর সান্নিধ্যে যাত্রা করলো । রঞ্জিত করে বিদায় নিলো আল্লাহ পাকের ঈমানী পরীক্ষায় উত্তীর্ণ এক মজলুম দম্পতি । (হযরত ইয়াসির রো.), হযরত সুমাইয়া রো.), হযরত আম্মার বিন ইয়াসির রো.) তিনজনই ইসলামের জন্য জীবনদানকারী মধাঁদাশীল সাহাবা । তাদের নামের পাশে রাজিআল্লাহু আনহৃ/রাজিআল্লাহু আনহুমা ব্যবহৃত হবে) মরুর আলো 1/৭৭/) আবু যারীফ
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।