ফেললো । মজলুম বন্দিদের মুখে একটানা আল্লাহ্র নাম উচ্চারিত হচ্ছিল । ক্রোধে আবু জাহেল হিতাহিত জ্ঞানশৃণ্য হয়ে তাদের শরীরে এলোপাথাড়ি কোড়া মারতে লাগলো । উত্তপ্ত লৌহাম্ত্র দিয়ে সর্বাঙ্গে দাগ দিয়ে তাদেরকে আগুনে নিক্ষেপ করা হলো । আবার আগুন হতে উঠিয়ে পানিতে ডুবিয়ে ধরলো। এতে তিন জনেরই শ্বাস বন্ধ হয়ে রক্তবমি শুরু হলো। তারপর পানি থেকে উঠিয়ে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হওয়ার জন্য কিছুক্ষণ রাখা হলো। কিন্তু শ্বাস-প্রশ্বাস কিছুটা স্বাভাবিক হয়ে এলেই তাদের মুখ দিয়ে বেরিয়ে আসলো ইয়া আল্লাহ্! মুহাম্মাদুর রাসূলুল্লাহ! আবু জাহেল এতে যেন উন্মাদ হয়ে গেলো। সকল প্রচেষ্টা বৃথা যেতে দেখে রাগে আগ্নিশর্মা হয়ে সুমাইয়াকে লক্ষ্য করে বললো- এভাবেই তোকে মরতে হবে, যে পর্যন্ত না আমাদের দেবতাদের প্রশংসা আর মুহাম্মাদের কুৎসা মুখ দিয়ে বের হবে। মনে রাখিস, মুহাম্মদ আর তার আল্লাহকে না ছাড়লে আজ বিকেল দেখাও তোর নসীবে জুটবে না। সুমাইয়া দৃঢ় অথচ কোমল কণ্ঠে জবাব দিলো, তোর ভগ মা'বুদ জাহান্নামে যাক। মৃত্যইতো আমার সবচেয়ে প্রিয়। আর আমি মরে গেলে তো কমপক্ষে তোর এ কুৎসিত বদবখ্ত চেহারাটা দেখা হতে নিম্কৃতি পাবো । সুমাইয়ার এ কথায় উতবা এবং শাইবা হো হো করে হেসে উঠলো। আর এতে অপমানিত আবু জাহেল আরো উন্ত্ত হয়ে সুমাইয়ার পেটে সজোরে লাথি মারলো । সুমাইয়া দূরে ছিটকে পড়লো । সুমাইয়াকে উঠিয়ে এনে আবার তার পায়ের কাছে রাখতেই সে ফুটবলের ন্যায় সজোরে লাথি হাকালো। এভাবে একবার সুমাইয়াকে তুলে আনা হচ্ছে আর আবু জাহেল তাকে লাথি মারছে। আল্লাহ্ ও তার নবী মুহাম্মদের ধর) মহব্বতে সুমাইয়া ধের্যের পাহাড় হয়ে সকল অত্যাচার সহ্য করতে লাগলো আর মুখে বললো, তোর মা'বুদ জাহান্নামে যাক আল্লাহ্র দুশমন! এবার আবু জাহেল যেন বদ্ধ উন্মাদ হয়ে উঠলো । সে সুমাইয়ার তলপেটে সজোরে বর্শা দ্বারা আঘাত করলো । বর্শা তার লজ্জাস্থানে বিদ্ধ হলো। একটা করুণ আর্তনাদ দুনিয়ার আকাশে-বাতাসে প্রতিধ্বনিত হলো- আল্লাহ্! তুমি সাক্ষী থেকো । লা ইলাহা ইল্লাল্লাহ... ৷ সুমাইয়ার দেহ থেকে মরুর আলো /৭৬/ আবু যারীফ
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।