Bangla Golpo Uponnash — morur alo
/ ১৪৬
📝 লেখা 📖 পিডিএফ

কিন্তু সুমাইয়ার প্রগাঢ় ঈমান আর সুদৃঢ় প্রত্যয়ের সামনে আগুনের বেষ্ঠনী হয়ে উঠা ল্লোহার পোশাক বরফ শীতল হয়ে যেত। এক দুপুরে কুরাইশদের সভা বসেছে। অত্যন্ত জরুরী ব্যাপারে আবু জাহেল আজকের এ মজলিসের আয়োজন করেছে। সে স্বগর্বে সভাস্থলে ঘোষণা করলো- আবু জাহেলের জীবনের সাধ আজ পূর্ণ হয়েছে। নিজেকে আজ সে সার্থকরূপে দরবারে দীড় করাতে পেরেছে । আজ সে ইয়াসির পরিবারের লোকদের মুখ দিয়ে দেব-দেবীর প্রশংসাসূচক কথা বের করতে এবং মুহাম্মদকে গালি দেয়াতে সক্ষম হবে । শ্লোগান উঠলো- জয়... লাত-ওজ্জার জয়। জয়... হোবল ঠাকুরের জয়। শ্রোগানের মাঝেই উতবা ইবনে রবিয়া উঠে দীড়িয়ে বললো, না আবুল হাকাম, না। তোমার এ কথা ভিত্তিহীন। ইয়াসির বড় সাংঘাতিক কিন্ত তোমার কথামতো দেব-দেবীর প্রশংসা তার মুখ দিয়ে বেরুবে না। _যদি বের হয় তবে? _তবে আমার পক্ষ থেকে বিশটি উট পুরস্কার । শাইবা ইবনে রবিয়া বললো, আমার পক্ষ হতেও বিশটি উট পাবে । অতঃপর উতবা ও শাইবা বললো যদি না পারো, তবে? আবু জাহেল রাগত স্বরে বললো, না পারলে তোমারা আমার জন্য যে সিদ্ধান্ত দিবে তাই হবে। তিন পাষণ্ড নরপিশাচ এরপর বাজি জেতার জন্য ইয়াসিরের নিকট গিয়ে উপস্থিত হলো । অতঃপর এমন নির্মম পৈশাচিক অত্যাচার শুরু হলো যা ইতিপূর্বে কেউ কখনো দেখেনি । সে কাহিনী লিখতে কলম কেঁপে উঠে। শরীরের লোমকুপে শিহরণ জাগে । কোন পশুর উপরও যদি এমন অত্যাচার হতো তবে কেউ কোনদিন অশ্রু সংবরণ করতে পারতো না, পারা সম্ভব নয়। আবু জাহেল এবং তার সাথীদ্ধয় সেই পঙ্কিল বধ্যভূমিতে এসে দাড়ালো । যেখানে এক স্থানে গভীর গর্ত খুড়ে তা পানি দ্বারা ভরে রাখা হয়েছে । এক পাশে সাক্ষাত জাহান্নামের আগুন দাউদাউ করে জ্বলছে আর তাতে ল্লোহার হাতিয়ার পুড়িয়ে লাল করা হচ্ছে। আর হাত-পা বাধা অবস্থায় বন্দি তিন মর্দে মু'মিন বেওয়ারিস সম্পদের ন্যায় পথের পাশে পড়ে রয়েছে। মরুর আলো /৭৫/ আবু যারীফ

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।