Bangla Golpo Uponnash — morur alo
/ ১৪৬
📝 লেখা 📖 পিডিএফ

নিবেদন শোনার । কিন্ত মর্দে মুমিনদের মুখ থেকে যখন পবিত্র কালেমা শরীফ ব্যতীত অন্য কোন শব্দ শোনা গেলনা তখন প্রচণ্ড ক্ষোভে বন্দিত্রয়কে বাড়ির পথে পা বাড়ালো । এভাবে প্রায় প্রতিদিন ইয়াসির পরিবারের উপর চলছিল নির্মম, নিষ্ঠুর, পৈশাচিক অত্যাচার । তবে সুমাইয়ার উপর অত্যাচারের মাত্রাটা ছিলো যেন অন্য দু'জনের চেয়ে একটু বেশী। যেমন একদিন হারিস ইবনে হিশাম তার বন্ধু ইকরাম ইবনে আবু জাহেলকে বলছিল- তোমরাতো ইয়াসিরের স্ত্রী সুমাইয়ার অবস্থা দেখনি । সে এক যেমন মজার (?) তেমন লোমহর্ষক ব্যাপার । তার উপর যখন শপাং শপাং বেত্রাঘাত আর শপাশপ কোড়ার আঘাত পড়ছিলো তখন সে কেঁচোর মতো গড়াগড়ি দিচ্ছিল। কিন্ত তার মুখ হতে টু শব্দটি পর্যন্ত বেরুলো না আর চোখ দিয়ে এক ফোটা পানি পর্যন্ত গড়িয়ে পড়লো না! তোমরা যদি দেখতে কি নির্মম অত্যাচারইনা তাকে আমরা করেছি। তাকে আমরা যখন ডানদিক থেকে লাথি মারতাম তখন সে ধড়াস করে বামদিকে পড়ে যেত। ঠিক তখনই মুহূর্তের মধ্যে আবার দাড়ানোর জন্য আঙ্গুল দিয়ে একটু মাত্র ইশারা করলেই কোথা থেকে যেন শক্তি সঞ্চয় করে কলের পুতুলের মতো সোজা হয়ে উঠে দীড়াতো। তারপর আবার চলতো লাথির উপর লাথি । শপাং শপাং বেত্রাঘাত । এভাবে সারাটা দিন চেষ্টা করেও তার মুখ দিয়ে দেব-দেবীর একটা নাম দূরে থাক টু শব্দটি পর্যন্ত বের করতে পারি নি। মনে হচ্ছিল প্রচণ্ড মার আর বেত্রাঘাতের চোটে ওর দেহের সমস্ত রক্তই যেন বের হয়ে গেছে। এসব শুনে ইকরাম বলল, আরে আমার কাছে তো সবচেয়ে আশ্চর্য মনে হয়েছে ওর বুড়ো স্বামী ইয়াসিরের ব্যাপারটা । পিতৃদেবের নির্মম কোড়ার আঘাতে তার শরীর হতে যেন রক্ত-মাংস ছিড়ে বের হয়ে আসছিল । জ্বলত্ত আগুনে ফেলা হলো, পানিতে চুবানো হলো তবুও বুড়ো দেব-দেবীর প্রশংসায় একটি শব্দও উচ্চারণ করলো না, উপরন্তু দেবতা লাত, ওজ্জা, মানাত, হোবলদেরকে যাচ্ছেতাই বলে গালাগালি করলো! মাঝে মাঝে অত্যাচারের নিত্য নতুন কৌশল তাদের উপর প্রয়োগ করা হতো । যেমন দেব-দেবীর প্রশংসাবাণী উচ্চারণের স্থলে আপন স্টার ₹সায় অটল-অবিচল সুমাইয়াকে মরুভূমির উত্তপ্ত বালুকারাশির উপর দুপুরের প্রচণ্ড রৌদ্রে লৌহ নির্মিত পোশাক পরিয়ে দাঁড় করিয়ে রাখা হতো । মরুর আলো (৭81 আবু যারীফ

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।