Bangla Golpo Uponnash — morur alo
/ ১৪৬
📝 লেখা 📖 পিডিএফ

প্রকোষ্ঠ থেকে বন্দিদেরকে শিকলবাধা অবস্থায় বের করে আনা হলো । আবু জাহেল পিছন থেকে ধাক্কা মেরে বন্দিত্রয়কে সামনের দিকে হাঁটিয়ে নিয়ে চললো। শিকল বাধা অবস্থায় হাটতে গিয়ে তারা হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। আর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেলের লোকজন তাদের সর্বাঙ্গ রক্তাক্ত করে দিচ্ছিল । এসবের সঙ্গে আবার কোড়া মারাও হচ্ছিল । দ্বীনের মুজাহিদত্রয়ের উপর এমন নির্মম আচরণে আকাশ-বাতাস শোকাচ্ছন্র হয়ে উঠলেও পাষগ্দের আচরণে একটুও পরিবর্তন লক্ষ্য করা গেলো না বরং তারা দ্বিগুণ উৎসাহে তিন মজলুমের চুল-দাড়ি ধরে টেনে বাশি বাজিয়ে চিতকার দিতে দিতে এগিয়ে নিয়ে যাচ্ছিল। পথের পাশের জনতা লক্ষ্য করলো এতো নির্মম অত্যাচারের পরও বন্দিদের মুখে উহ শব্দটি পর্যন্ত নেই। উপরন্ত তিনজনের মুখেই মুচকি হাসি জান্নাতী দীপ্তির ন্যায় চমক দিচেছে। মজলুম অত্যাচারিতের কাফেলা ধীরে ধীরে যালিমদের সাথে সামনে এগিয়ে যেতে লাগলো । মক্কার বাইরে এক বালুকাময় ময়দানে এসে সকলেই থেমে গেল। আবু জাহেল ইয়াসিরের সঙ্গে বিভিন্ন বিদ্রুপাত্মক শব্দে তর্ক জুড়ে দিলো। তর্কের এক পর্যায়ে আবু জাহেল ল্লোহার ডাণ্ডা দিয়ে ইয়াসিরের মাথায় প্রচণ্ড আঘাত করলো । মর্দে মুজাহিদের খুনে লাল হয়ে উঠলো মরুর বালুকনা। ওদিকে আবু জাহেলের লোকজনও তার অনুসরণে সুমাইয়া এবং আম্মারের মুখে আঘাতের পর আঘাত হেনে রক্তে রঞ্জিত করে দিলো তাদের পবিত্র দেহ। ইয়াসির পরিবারের মুজাহিদত্রয়ের রক্তে আরব মরু সর্বপ্রথম রঞ্জিত হলো । আবু জাহেল এবার বন্দিদের চিৎ করে শোয়ালো। এ সময় তার সঙ্গীরা এসে বর্শা, তলোয়ার প্রভৃতি আগুনে পুড়িয়ে টকটকে লালবর্ণ করে তাদের বুকে, পিঠে, মুখে দাগ দেয়া শুরু করলো । ভারি ভারি পাথর এনে চামড়ার মশক । বন্দিদের শরীর থেকে ঝরা রক্তে বালুকাময় মরু সিক্ত হয়ে উঠলো। এই কঠোর পৈশাচিক নির্যাতনের পর আবু জাহেল অপেক্ষা করছিল বন্দিদের বুকফাটা কান্না, চিৎকার কিংবা ক্ষমাভিক্ষার আবেদন- মরুর আলো !/৭৩) আবু যারীফ

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।