পর অপরূপ কানন আর ঝর্ণাধারা বেষ্ঠিত সুরম্য বালাখানা লাভ করবে আর সষ্টার আদেশ অমান্যকারীরা জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়ে অনন্তকাল জুলতে থাকবে। বৃদ্ধ ইয়াসিরের মুখমণ্ডল পুত্রের এসব কথা শ্রবণমাত্র আনন্দে উদ্ভাসিত হয়ে উঠলো । সে প্রায় বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলো । স্ত্রী-পুত্র তাকে উঠিয়ে বিছানায় শুইয়ে দিলো । ইয়াসিরের চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরছে। সে বলতে লাগলো হ্যা, এতো সেই মা"বুদ যার কথা আমি বিশ বছর বয়সে যখন মক্কায় আসি তখন আবু হুযাইফাকে বলেছিলাম । আমি তাকে বলেছিনাম আমার মা'বুদ হবে অসীম ক্ষমতার অধীকারী, এক, অদ্বিতীয় । তার কোন সাহায্যকারী বা অংশীদার থাকবে না। সে তোমাদের নিশ্চল-নিশুপ হাতে গড়া পুতুল দেবতার মতো নয়। বেটা আমার! তুমি মুহাম্মদের €ৃঞুট নিকট যে মা'বুদের কথা শুনেছ নিঃসন্দেহে সেটাই আমার হারানো মানিক, চির আকাঙ্খিত পরশমণি । ওগো সুমাইয়া এসো, এসো সেই মহান আল্লাহ্র শোকর আদায় করি। আম্মার, বাপ আমার! আমাকে কখন নিয়ে যাবে নবীয়ে আরাবী মুহাম্মদের €&) নিকট? আমি তার মুক্তির বাণী গ্রহণ করতে যাবো । _নিশ্চয়ই যাবেন আব্বাজান! চলুন, এক্ষুণি চলুন। ইয়াসির স্ত্রী সুমাইয়া, পুত্র আম্মারের সাথে আজ স্বপরিবারে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছে। কিন্তু ইয়াসির পরিবারের ঈমান আনার কথা শুনে সেদিনই বিকেল বেলা আবু জাহেল বনু মাখযুম গোত্রের কতিপয় লোক নিয়ে ইয়াসিরের বাড়িতে উপস্থিত হলো। সে কোন প্রকার বাক্য ব্যয় না করে বৃদ্ধ ইয়াসির ও তার স্ত্রী-পুত্রের পায়ে লোহার শিকল পরিয়ে টেনে হিচড়ে এক প্রকোষ্ঠে নিয়ে আটকে রাখলো আর তার ঘরে আগুন লাগিয়ে দিলো। এসব ঘটনায় ইয়াসির আজ বিন্দুমাত্র বিচলিত হলো না। সে তার প্রিয়তমা স্ত্রী সুমাইয়াকে বললো- দ্যাখো, আমার সেই স্বপ্ন আজ আমার সম্মুখেই বাস্তবায়িত হতে চলেছে। -ওসব কিছুই নয় আব্বা, ধের্য ধরুন, এর পরেইতো আমাদের জন্য রয়েছে জান্নাতের নির্মল ঝর্ণধারা ও সুশোভিত কানন পরিবেষ্ঠিত বালাখানা আর আরশে আজিমের দুর্লভ সানিধ্য ৷ পরদিন কুরাইশদের এক সভা অনুষ্ঠানের পর আবু জাহেলের নেতৃত্বে একদল লোক সেই প্রকোষ্ঠের নিকট এসে দীড়ালো যেখানে মরুর আলো [৭২/ আবু যারীফ
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।