Bangla Golpo Uponnash — morur alo
/ ১৪৬
📝 লেখা 📖 পিডিএফ

এ পর্ষস্ত বলেই ইয়াসির আর দীড়ালো না, নিজ ঘরের দিকে রওনা হলো। ঘরে সে ফিরে এলো ঠিকই কিন্তু ঘরে ফিরে তার মনে হলো- ঘরের সব কিছুই যেন কেমন বদলে গেছে। ঘরের লোকদের চলাফেরা, উঠাবসা, সব সবকিছু স্ত্রী সুমাইয়া ঘরের ভেতর আসতেছিল। তাকে দেখে তার মনে হলো, এ যেন তার স্ত্রী সুমাইয়া নয়, সাক্ষাত রূপকথার কোন পরী তার ঘরে নেমে এসেছে। সুমাইয়ার এমন মনভুলানো স্নিগ্ধ রূপলাবণ্য ইয়াসির তার জীবনের ভরা বসন্তেও দেখেনি । সে তন্ময় হয়ে ভাবতে লাগলো একি সত্যিই তার স্ত্রী সুমাইয়া না তার রূপ ধারণ করা কোন জীন-পরী কিংবা জান্নাতী হুর? স্বামীকে ওভাবে তনয় হয়ে দাড়িয়ে থাকতে দেখে হাসতে হাসতে সুমাইয়া তার অতি নিকটে চলে এলো, বলল- কিগো অমন তনয় হয়ে দীড়িয়ে দীড়িয়ে কী দেখছিলে? বলো- আলহামদুলিল্লাহ! আজ আমাদের প্রিয় আম্মার আমাদের জন্য ইহকাল ও পরকালের শান্তি নিয়ে এসেছে। -পরকাল? কিসের পরকাল? রাত হলে বিভৎস স্বপ্ন আর দিনে মানুষের রুক্ষ আচরণে আমি সত্যিই দিশেহারা । তার উপর আবার এসব কি বলছো? আমিতো কিছুই বুঝতে পারছি না। একটু খোলাসা করে বলো । -শুকরিয়া আদায় করুন আব্বাজান। আমি আপনার জন্য এমন এক সৌভাগ্যের পরশমণি নিয়ে এসেছি যার ছোয়ায় লোহাও সোনায় পরিণত হয়ে যায়। _তুই আবার কী বলতে চাস? বলি তোর মতলবখানা কী? তুই নাকি পূর্ব-পুরুষের ধর্ম ত্যাগ করে বেদ্বীন হয়ে গেছিস? আরে কমবখ্ত! তোর কারণে তোর পিতার উপর যে আজ মুসিবত নেমে এসেছিলো তার খোজ কি রাখিস? _মুচকি হেসে আম্মার বলল, বেছ্বীন কি বলছেন আব্বা; বলুন দ্বীনদার হয়েছি। আমরা অসীম নে"য়ামত লাভ করেছি। আমি আজ অধর্ম হতে ধর্মে ফিরে এসেছি । আমি তো সেই ইলাহ্‌র উপর ঈমান এনেছি, যিনি আসমান, জমিন ও এর মধ্যস্থিত সবকিছু সৃজন করেছেন আর মুহাম্মদ €ঞুটকে আমাদের জন্য নবী এবং পথ প্রদর্শক করে পাঠিয়েছেন। যিনি আমাদের সরল-সহজ পথ, মুক্তির পথ দেখিয়ে দিচ্ছেন। তার প্রচারিত ধর্মের মুল বক্তব্য হলো : আল্লাহই একমাত্র মাবুদ । মানুষের হাতে গড়া দেব-দেবী মিথ্যা, মাটি-পাথরের নিশ্চল পুতুল মাত্র । সৎকর্মশীলরা মৃত্যুর মরুর আলো ৭১) আবু যারীফ

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।