Bangla Golpo Uponnash — morur alo
/ ১৪৬
📝 লেখা 📖 পিডিএফ

এ পর্যন্ত বলেই ইয়াসির হাউমাউ করে কাদতে লাগলো । সুমাইয়াও ভয়ে কীপছিলো । সে বলতে লাগলো- আয় মাবুদ ! আমার স্বামীকে সমস্ত বিপদ-মুসিবত থেকে মুক্তি দিন। অতঃপর স্বামীর উদ্দেশ্যে বলল- এসো কিছু খেয়ে নাও, তারপর প্রকৃতিস্থ হয়ে বড় কোন দরবেশের নিকট থেকে এর তাবীর (্যোখ্যা) জেনে আসতে হবে । খাওয়া-দাওয়া সেরে ইয়াসির কুরাইশদের সবচেয়ে বড় উপাসনালয় বনু মাখযুমের সভায় গিয়ে সালাম দিয়ে বসে গেল। কিন্তু অন্যান্য দিনের মতো আজ আর কেউ তার সালামের জবাব দিলো না। এমনকি তার আগমনে বিন্দুমাত্র আগ্রহও প্রকাশ করলো না। মনে হলো তারা যেন তার আগমনে অসন্তুষ্ট । ইয়াসির এতে অপমান বোধ করলো এবং রাগে-ক্ষোভে সে স্থান ত্যাগ করতে উদ্যত হলো । এমন সময় আবু জাহেল বলে উঠল- ইয়াসির, বলি ব্যাপারটা কি? আজ এতো বিলম্বের কারণ? _জ্বী হ্যা, আবুল হাকাম, বিলম্বের কারণতো একটা নিশ্চয়ই আছে! অতঃপর আবু জাহেলের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে উমর ইবনে হিশাম এগিয়ে এসে বললো- ধোকাবাজীর স্থান এটা নয়। তোমার কি জানা নেই, তোমার ছেলে আম্মার গতকাল থেকে বেদ্বীন হয়ে গেছে। মানে পিতৃ-পুরুষদের ধর্ম ত্যাগ করে মুহাম্মদ আর তার অনুসারীদের অনুসরণ আরম্ভ করে দিয়েছে। একথা শুনা মাত্রই ইয়াসির সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে গেল। ধীরে ধীরে কিছুক্ষণ পর সংজ্ঞা ফিরে এলে সে বলল- বড় লজ্জার ব্যাপার উমর! বড় লজ্জার কথা আবু জাহেল! তোমরা আমার ছেলের কারণে আমার সাথে দুব্যবহার করলে অথচ খোদার কসম! দু'দিন যাবত তার প্রকৃত অবস্থা সম্পর্কে আমি জ্ঞাত নই। তাছাড়া তোমাদের এসব লাগামহীন উক্তি কেন সব স্থানেই ব্যবহার করছো না? তোমাদেরই মত আরেক নেতা আব্রকাম ইবনে আবু আরকামতো তার নিজের ঘর মুহাম্মদ ও তার সাথীদের জন্য ওয়াকৃফ করে দিয়েছে আর সেখান থেকেই তো মুহাম্মদ ও তার অনুসারীরা তাদের নতুন মতবাদ প্রচার করছে আর তোমাদের মা'বুদদেরকেও গালি দিচ্ছে । তাকে কেন পাকড়াও করছো না? কারণ তার বিরুদ্ধে টু শব্দটি বললে তার আত্মীয়-স্বজন সবাই মিলে যে তোমাদের ও তোমাদের হোবল ঠাকুরের পিগ্ডি দেখিয়ে ছাড়বে । মরুর আলো [৭০] আবু যারীফ

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।