Bangla Golpo Uponnash — morur alo
/ ১৪৬
📝 লেখা 📖 পিডিএফ

বিপরীত দেখে দুশ্চিন্তায় পড়ে গেল। সে স্বামীর বিছানার নিকট গিয়ে বললো- কিগো, তোমার শরীর খারাপ নাকি? -না কোন অসুখ করেনি। _মুখটা অমন মলিন কেন? -ও কিছুনা । -এতো বেলা হয়ে গেলো এখনো উঠছোনা যে? -এসো সুমাইয়া, আমার বুকে একটু হাত রাখ । স্বামীর কথায় সুমাইয়া আশ্বস্ত হলো। তার মুখমগ্ডলে স্নিগ্ধ হাসির একটা বিদ্যুৎ চমক খেলে গেল প্রত্যুত্তরে ইয়াসিরও মুচকি হাসার চেষ্টা করলো কিন্তু ঘুমের মাঝে সেই বিভৎস স্বপ্নের কথা সে ভুলতে পারছে না। ভয়ে তার কণ্ঠ শুকিয়ে কাঠ হয়ে আসছে । সে বললো- সুমাইয়া, আজ আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। উহ্‌ কি বিভৎস দৃশ্য! _আচ্ছা, শোনাও তো তোমার সেই স্বপ্রটা, এতে তোমার মনের ভয় কিছুটা হলেও দূর হবে হয়তো । ইয়াসির ভয়ে কাপছিল। বহু কষ্টে নিজেকে সংযত রেখে ধীরে ধীরে স্বপ্নের ঘটনা বর্ণনা করতে লাগলো । কিন্তু এর সামান্য অংশ শুনেই সুমাইয়া থরথর করে কাপতে লাগলো । ইয়াসির বলে চলছে- ...একটা মধ্যম আকারের মাঠ। তার দু'দিকে আকাশ ছোয়া দু'টি বিশাল পাহাড় । হঠাৎ এক বিকট শব্দে বিক্ষোরণ ঘটলো পাহাড়ে । বিক্ষোরণে পাহাড়ের স্থানে স্থানে ফাটল সৃষ্টি হয়ে কিছু অংশ জমীনে পতিত হলো'। পতিত অংশগুলো হতে এক বিশেষ ধরনের আগুন জ্বলে উঠলো । যে আগুন দুনিয়ার কেউ কখনো দেখেনি । মাঠের একদিকে ছিল ঝর্ণাধারা বিশিষ্ট চারণ ভূমি। আগুন সে চারণ ভূমির নিকটবর্তী স্থানে এসে থেমে গেলো। হে দেখেছি। যেখান থেকে তুমি আমাকে হাত ও চোখের ইশারায় ডাকছো। আর আমার পেছন থেকে পুত্র আম্মারও আমাকে এ আগুনের ভেতর দিয়ে তোমার দিকে যাওয়ার জন্য উত্তেজিত করে তুলছে । একদিকে তোমার আহ্বান আর অন্যদিকে পুত্রের অনুরোধ, অবশেষে যেই না তোমার দিকে যাওয়ার জন্য সামনের দিকে পা বাড়িয়েছি অমনি সেই ভয়ানক আগুনের উত্তাপ আমাকে স্পর্শ করে এবং তারপর ঘুম ভেঙ্গে যায় ।... মরুর আলো !/৬৯/ আবু যারীফ

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।