এমন বহু ক্রীতদাসী আমার বাড়ীতে আছে। আচ্ছা, তাহলে এসো, ওকে তোমার সাথে বিয়ে দিয়ে তোমার মনবাঞ্চা পুরণ করছি। এবার তুমি সন্তষ্ট তো? _হায় আমার আশ্রয়দাতা কুরাইশ সর্দার! এতে কি আর আমার সমস্যার পূর্ণ সমাধান হবে? তুমি কি চাও এক ক্রীতদাসীকে বিয়ে করে আমি কেবল দাসপুত্র আর দাসীকন্যা জন্ম দিতে থাকি? না মান্যবর, এতে কোন কল্যাণ নেই। _না ইয়াসির, দোস্ত আমার! ভিনদেশী হলেও তুমি আমার আপন হতেও আপন, অতি ঘনিষ্ঠজন। এসো, আজই সুমাইয়ার সাথে তোমার বিয়ে । আর বিয়ের সাথে সাথেই সে আযাদ । কি এবার সন্তুষ্ট হলে তো? _হ্যা আমি সন্তুষ্ট । আজ আমি বুঝতে পারলাম তুমি যেমন মহৎ, তোমার কীর্তি তার চেয়েও মহৎ। কুরাইশ কুলের গৌবর তুমি । _না, না, চুপ করো ইয়াসির! এতো প্রশংসা পাবার যোগ্য আমি নই। আজ বিকেলে আমার ঘরে এসো, আজই তোমাদের বিয়ের কাজটা সম্পন্ন করতে চাই। জানতো শুভ কাজ যত শীত্র হয় ততই মঙ্গল । প্রার্থনা করি দেবতাদের সুনজর নেমে আসুক তোমাদের উপর । অতঃপর বিয়ে হয়ে গেল ইয়াসির আর সুমাইয়ার। এরপর সময় অতিবাহিত হলো তার নিজস্ব নিয়মে । যথাসময়ে তাদের ঘর আলো করে জন্ম নিলো এক পুত্র সন্তান। নাম রাখা হলো আম্মার। আম্মার বিন ইয়াসির । এই সেই বীর, মর্দে মুজাহিদ যে রাসূলুল্লাহ €&) পবিত্র জবান হতে নিজ শাহাদাতের সুসংবাদ শুনেছিলেন। ইয়াসিরের বয়স ক্রমে বার্ধক্যের কোঠায় উপনীত হয়েছে। শরীরের সাথে ব্যবহারের ভারসাম্যতাও নষ্ট হয়ে গেছে। মেজাজ সবসময় খিটখিটে থাকে । ঘরের সমস্ত লোক এমনকি প্রিয়তমা স্ত্রী সুমাইয়াও তার একটানা চিৎকার আর চেচামেচিতে অতিষ্ট, বিরক্ত । আর বয়স বাড়ার সাথে সাথে তার একটি স্বভাব বাড়ির সকলকে ব্যতিব্যস্ত করে তুলেছে তা হলো, ভোর হবার বহু পূর্বেই ঘুম থেকে জেগে চিৎকার চেচামেচির মাধ্যমে বাড়ির সবাইকে জাগিয়ে তোলা । কিন্তু একদিন ইয়াসিরের স্বভাবের বিপরীত দেখা গেল। মক্কার পাহাড়ের চূড়াগুলোয় রোদ ঝলমল করছে অথচ ইয়াসিরের কোন সাড়া-শব্দ নেই । এতে বাড়ির সবাই স্বস্তি পেলেও সুমাইয়া স্বামীর এমন অভ্যাসের মরুর আলো ৬৮] আবু যারীফ
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।