মেহমান হিসাবে কাটানোর পর তার সাহায্যকারী হিসাবে শপথ গ্রহণ করে স্থায়ীভাবে মন্কায়ই রয়ে গেলো । আবু হুযাইফার মেহমান হিসাবে ইয়াসিরের দিন ভালোই কাটছিল । সে প্রতিদিন ঘুম থেকে উঠেই কুরাইশদের সাথে মিলিত হয়ে কথাবার্তা বলতো । দুপুরে বাড়ী এসে খানাপিনার পর কিছুটা সময় বিশ্রামের পর বিকেলে মক্কা নগরীর এখানে সেখানে জীবিকা সংগ্রহের জন্য কাজ-কর্ম করতো । একাগ্রতা ও সততার জন্য ইয়াসির সবার কাছে বেশ সমাদর পেতো । মাঝে মধ্যে লোকদের কাজ-কর্ম করে বেশ দু'পয়সা রোজগারও হয়েছিল। এবার তাই নিজেই একটা ঘর করে সেখানে বসবাস করার মনন্থ করলো । আবু হুযাইফা তার এ ইচ্ছায় সানন্দে সম্মতি দান করলো । কিন্ত এরই মধ্যে আবু হুযাইফা ইয়াসিরের ভেতর এক গভীর ভাবান্তর লক্ষ্য করলো। মনে হয় তার চেহারায় যেন কিসের এক আকুলতা। মনে শান্তি নেই, স্বস্তি নেই। এমতাবস্থায় আবু হুযাইফার দিল মেহমানের জন্য অস্থির হয়ে উঠলো । সে ইয়াসিরকে বলল, তুমি কি আমার মেহমানদারীতে অসন্তুষ্ট ? দেখ, মেহমান আমার ঘর হতে অসন্তুষ্ট হয়ে চলে গেলে আমার উপর দেবতাদের অভিশাপ নেমে আসবেই আসবে । আল্লাহ্র কসম! তোমার মেহমানদারীতে আমারতো কোন কষ্টই হয়নি বরং এমন আয়েশী জীবন অতীতে আমার নসীবে জোটেনি । আসলে কথা হচ্ছে, তোমার ঘরে আমার একটা চির আকাজ্খিত জিনিস রয়েছে যা না পেলে এ দুনিয়ায় আমার বেঁচে থাকাটা অর্থহীন। -আমার ঘরে তোমার কাত্িত বস্ত! বলো, এক্ষুনি বলো সেটা কি? আমি যেভাবেই হোক তোমার আকাঙ্খা পুরণ করবো । -লজ্জায় লাল হওয়া মুখমণ্ডল আড়াল করতে মাথা নত করবো ইয়াসির । মুখ থেকে তার কথা সরছে না। তবু সাহসে ভর করে সকল লজ্জা ঝেড়ে ফেলে কোনমতে জবাব দিল- সে জিনিস হলো তোমার এঁ কৃষ্ণকায় কৃতদাসী সুমাইয়া। খোদার কসম! বিশ্বাস করো, কখন যে কোন দূর্বল মুহূর্তে মনের অজান্তে তার ভালবাসার ঢেউ আমার হৃদয়ে এসে লেগেছে তা আমি নিজেও জানি না। -ও এই কথা! তাহলে সুমাইয়াকে পেলেই তোমার মনে শাস্তি ফিরে আসবে? সে তো আমার একটা ক্রীতদাসী মাত্র! আর খোদার রহমতে মরুর আলো /৬৭/ আবু যারীফ
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।