Bangla Golpo Uponnash — morur alo
/ ১৪৬
📝 লেখা 📖 পিডিএফ

জান্নাতের পথে ঝরে পড়া প্রথম তপ্ত রুধির হারিস, মালিক, ইয়াসির। তিন সহোদর । ইয়ামেনের তেহমা গ্রামের অধিবাসী । হারিয়ে যাওয়া এক ভাইয়ের খোজে মক্কায় এসেছে। মরুপথে দীর্ঘদিনের সফরে ক্লান্ত শরীর আর চলতে চায় না। তাই তিন ভাই একে অপরের উদ্দেশ্যে বলছিল, চলো মক্কায় কিছুদিন বিশ্রীম করি। তঃপর দেবতাদের উদ্দেশ্যে প্রণতি জানাই যাতে তারা সন্তরষ্ট হয়ে খরচও জুটে যায়। সিদ্ধান্ত মোতাবেক তিন ভাই কা'বা শরীফ তাওয়াফ করলো । দেবতাদের নিকট প্রার্থনা করলো; কিন্তু কেউ তাদেরকে কিছুই দিলো না। অবশেষে তারা কুরাইশদের সভাস্থল দারুন নাদওয়ায় গিয়ে তাদের আগমনের প্রতীক্ষা করতে লাগলো । ভোর হতেই সেখানে উপস্থিত হলো হুযাইফা ইবনে মুগীরা মাখ্যুমী । সে ক্রান্ত-শ্রান্ত পথিকত্রয়কে দেখতে পেয়ে সঙ্গে করে নিয়ে গেলো। কুরাইশদের এঁতিহাসিক মেহমানদারীর অভ্যাস অনুযায়ী তাদেরকে যথেষ্ট খাতির-যত্বু আর সমাদরে খাওয়ালো । থাকার জন্য জায়গা করে দিলো নিজ বাড়ীতে । আবু হুযাইফা মেহমানদের খেদমত আর দেখা শুনার জন্য এক ক্রীতদাসী নিযুক্ত করে দিলো। নাম তার সুমাইয়া বিনতে খাববাত। গাত্র বর্ণ কালো হলেও বসন্তের আগমনে দেহ ভরে উঠেছিল কানায় কানায়। বাসন্তী হাওয়া তার কৃষ্ণকায় মুখমণ্ডলে রক্তিম আভা ছড়িয়ে দিয়েছিল । সে সকাল-সন্ধ্যা মেহমানদের খানা নিয়ে আসতো আর অন্য সময়ে তাদের কাজ কর্ম করে দিতো । এ কিশোরীর তরঙ্গায়িত তরঙ্গিনীর ঢেউ ইয়াসিরের বিশুক্ক, বিদপ্ধ পৌরুষ সুলভ প্রাণ মল্লিকায় আঘাত হানলো। এ বসন্ত ফুলের সৌরভ তার সফরের ক্লান্তিকে ভুলিয়ে দিলো । শেষ পর্যন্ত এ কিশোরী বালিকার স্নিগ্ধ আকর্ষণই যুবক ইয়াসীরকে মক্কায় থেকে যেতে বাধ্য করলো । সফরের ক্লান্তি দূর হওয়ার পর ইয়াসিরের ভাইয়েরা যখন মাতৃভূমি ইয়ামেনে ফিরে যাওয়ার জন্য রওয়ানা হলো তখন তারও ইচ্ছে হয়েছিল বুড়ো পিতা আর বিরহিনী বৃদ্ধা মায়ের সাথে গিয়ে সাক্ষাত করবে, কিন্তু সে তার অন্তরের ওপর জয়ী হতে পারলো না। তাই যুবক ইয়াসির ভাইদের বিদায় দিয়ে নিজে মক্কায় ফিরে এলো । অতঃপর কিছুদিন আবু হুযাইফার মরুর আলো (৬৬) আবু যারীফ

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।