Bangla Golpo Uponnash — morur alo
/ ১৪৬
📝 লেখা 📖 পিডিএফ

সেসব পড়ানো হয়। কিন্তু তার মত যশম্বী জেনারেলও শেষ পর্যন্ত পরাজয়বরণ করেন এবং নিতান্ত নিঃসহায় ও মজবুর মানুষের ন্যায় নির্বাসনে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুতরাং তাকেও একজন সফল, সার্থক ও পরিপূর্ণ জেনারেলরূপে স্বীকার করে নিতে দ্বিধা হওয়াটা স্বাভাবিক ।' 'লায়ন হার্ট (সিংহহদয়) রিচার্ডও বহু যুদ্ধ বিজয়ের শিরোপা লাভে ধন্য হন। অথচ তিনিও শেষ পর্যন্ত ব্যর্থ মনোরথ হয়ে মারা যান। হ্যানিবলের পরিণতিও তার মতোই হয়েছিল। গত শতাব্দিতে জার্মান অবিপতি হিটলার সমগ্র পৃথিবীকে ভীষণভাবে নাড়া দিয়েছিলেন এবং অনেক দুর্ধর্ষ শক্তিকেও নাস্তানাবুদ করে ছেড়েছিলেন। কিন্তু তাকেও শেষ পর্যন্ত আত্মহত্যার মধ্য দিয়ে সকল লীলা সাঙ্গ করে যেতে হয়েছে । কাজেই সঠিক অর্থে তাকেও পরিপূর্ণ ও সফল সেনাপতি হিসেবে বিবেচনা করা চলে না।' একজন সেনাপতির ভেতর সহ্যশক্তি তার যোগ্যতা ও ক্ষমতা অনুযায়ী হয়ে থাকে। পরাজয় ও ব্যর্থতার প্রভাব মানুষের মধ্যে স্বাভাবিকভাবে ভীরুতা, স্বল্পবুদ্ধিতা, নিষ্ঠুরতা এবং বিদ্রোহাত্মক আচরণের সৃষ্ষবুদ্ধি, বিচক্ষণতা এবং যোগ্যতা তার অধীনস্ত সৈন্য বাহিনী থেকে এসব দুর্বলতাকে দূরে রাখে । এসব দিক বিবেচনায় রাসূলুল্লাহ €ঞ্) ব্যতীত দুনিয়ার অপর কোন সেনাপতি দৃষ্টিগোচর হন না যিনি এই মাপকাঠিতে সম্পূর্ণরূপে উৎরে যেতে পারেন। মোটকথা, যুদ্ধে জয়লাভ করার জন্য যুদ্ধের নীতি-নির্ধারণ হতে শুরু করে শেষ পর্যন্ত প্রতিটি পদে যে পরিমাণ বিচক্ষণতা, নিপুণতা, দক্ষতা ও দৃরদর্শিতার প্রয়োজন, তা দুনিয়ার কেউ আজ পর্যন্ত পূর্ণরূপে প্রদর্শন করতে সক্ষম হন নি। তবে, রাসূলে আকরাম €£) ছিলেন এর ব্যতিক্রম । একমাত্র তিনিই পেরেছেন সর্বক্ষেত্রে পরিপূর্ণ দক্ষতার দৃষ্টান্ত স্থাপন করে যেতে । সুতরাং সকল দিক বিবেচনায় বিশ্বের শ্রেষ্ঠ সমরবিদ ও সেরা সেনাপতির তাজ একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর €৪)ট মন্তকেই শোভা পায়, অন্য কারও নয় । মরুর আলো !৬৫/ আবু যারীফ

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।