এবং পৃত-পবিত্র নবী ও রাসূল হওয়ার পাশাপাশি নিপুণ সেনাধ্যক্ষ হিসেবেও তিনি ছিলেন অতুলনীয়, অপ্রতিদ্বন্্ী। তিনি যে দক্ষতার সাথে রক্ষণ ব্যুহ রচনার মাধ্যমে সৈন্য সংস্থাপন করেছিলেন, তৎকালীন বিশ্ব সে সম্পর্কে কোন ধারণাই রাখতোনা । আর এ যুগের বিধর্মী সমর-কুশলীরাতো রাসূলুল্লাহ €ঞ) প্রদর্শিত রণনৈপুন্য ও কৌশলকে রীতিমত প্রশংসার চোখে দেখে থাকে । 'লাইফ অব মোহাম্মদ" গ্রন্থের লেখক এতিহাসিক টম এন্ডারসন পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন- “একথা দ্ধর্থহীন কণ্ঠে স্বীকার করে নেয়া উচিত যে, অপরিসীম সাহস ও বীরত্বের অধিকারী মোহাম্মদ €$ু)ট শক্রপক্ষের মুকাবালায় সমরবিদ্যার ক্ষেত্রেও নতুন দ্বার উন্মোচন করেছেন। তিনি মক্কাবাসীদের বিশৃঙ্খল ও অপরিকল্পিত যুদ্ধের মুকাবালায় চমৎকার দৃরদর্শিতা ও কঠোর নিয়ম-শৃঙ্খলার সাথে যুদ্ধ পরিচালনা করেন ।' জেনারেল আকবর খান তীর বিখ্যাত গ্রন্থ “হাদীসে দেফা'য় (ইসলামে প্রতিরক্ষা কৌশল' নামে আবূ সাঈদ মুহাম্মদ ওমর আলী কর্তৃক ংলায় অনুদিত) “বিশ্ববিজয়ী জেনারেলগণ' শিরোনামের অধ্যায়টিতে কতিপয় দৃষ্টান্ত দ্বারা রাসূলে আকরাম €৪৪)-এর শ্রেষ্ঠ সেনাপতি হওয়া সংক্রান্ত অকাট্য সত্যটিকে খুবই সুন্দর ও সুদৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন। তার ভাবায় : “'আলেকজান্ডারকে “আলেকজান্ডার দি গ্রেট” বলা হয় এজন্য যে, তিনি ইউরোপ ও এশিয়ার একটি উল্লেখযোগ্য অংশ অতি অল্প সময়ের মধ্যে জয় করে নিয়েছিলেন। কিন্তু বাস্তবতার নিরিখে তাকে পরিপূর্ণ জেনারেল বলা যায় না। কেননা, তার নিজের সেনাবাহিনীই কোন এক কারণে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, যার দরুন শেষ পর্যন্ত তাকে স্বীয় সংকল্প ত্যাগ করে ভারতবর্ষ হতে ব্যর্থ মনোরথে ফিরে যেতে হয়েছিল ।' 'নেপোলিয়নের সামরিক ও রণ-প্রতিভা ছিল নিঃসন্দেহে বিস্ময়কর। তিনি সমগ্র ইউরোপকে তছনছ করে দিয়েছিলেন। ইউরোপবাসীরা তার অসম সাহসিকতা ও প্রতিভার কারণে তাকে একাই দশ সহস্র সৈনিকের সমকক্ষ বলে মনে করত। তার উদ্ভাবিত ও অনুসৃত রণনীতি ছিল ক্রটিহীন ও কার্যকরী । ইউরোপের সামরিক বিদ্যালয়গুলিতে মরুর আলো (৬৪) আবু যারীফ
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।