Bangla Golpo Uponnash — morur alo
/ ১৪৬
📝 লেখা 📖 পিডিএফ

বিচারক, রাষ্ট্রনায়ক ও সমরবিদ তা কে অস্বীকার করতে পারে? আর মানুষ যে জ্ঞানার্জনের দ্বারা পূর্ণতৃ দাবী করে সে জ্ঞান কখনোই একশত ভাগ সত্যের উপর প্রতষ্ঠিত নয়। অথচ নবী মুহাম্মদ €৪৪)-এর পূর্ণত্ব ঘটেছে সর্বজ্ঞানী আল্লাহ্‌ রব্বুল আলামীনের প্রেরিত ওহীর জ্ঞান দ্বারা যা পুরো একশত ভাগ সত্য । নবী করীম €&ট-এর “উম্মী' হওয়ার বাস্তবতা এই যে, বাগি্িতা, বিচক্ষণতা, তত্ব ও তথ্য সম্পর্কে অবগতি সর্বোপরি শিক্ষাগত ও কার্ষগত অসাধারণ প্রতিভা যদি কোন পড়ালেখা জানা মানুষের দ্বারা প্রকাশ পায়, তবে তা হয়ে থাকে তার সে পড়ালেখারই ফলশ্রুতি; কিন্ত একান্ত নিরক্ষর একজনের দ্বারা উলিখিত বিষয় সমূহ প্রকাশ পেলে তা তার প্রকৃষ্ট মু'জিযা বৈ কিছু নয়। রাসূলুল্লাহ্‌ ৫৪৪) জাগতিক ধ্যান-ধারণা প্রসূত শিক্ষায় শিক্ষালাভ করেননি এবং কোন মানুষও তার শিক্ষক ছিলেন না। অথচ আল্লাহ্‌ পাকের একান্ত ইচ্ছায় ও অশেষ রহমতে উম্মী হওয়া সত্তেও তিনিই হয়েছেন। সুতরাং উম্মীত সাধারণ লোকের জন্য ক্রটি বা অগৌরবের কারণ হলেও নবী করীম €&)-এর জন্য তা ছিলো অলংকার স্বরূপ, বিশাল গৌরবের । সারকথা হলো, তার পূর্ণতার জন্য, আল কুরআনের অকাট্যতার জন্য উম্মীত ছিলো আল্লাহ্‌ পাক প্রদত্ত এক বিশেষ নিয়ামত, মহা অনুণ্বহ, এক অনন্য মু'জিযা। পরিশেষে মহান আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তায়ালার শাহী দরবারে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র জীবনকে সহীহ্‌ ও পরিপূর্ণরূপে জানার এবং তার আদর্শকে সঠিকভাবে অনুসরণ করার তাওফিক দান করেন । আমীন! ইয়া রাব্বাল আলামীন । তথ/সুএ : ১. হযরত মুহাম্মদ মুস্তফা €$) মুজিবার স্বরূপ ও মু'জিযা- শায়খুল হাদীস মাওলানা তফাজ্জল হোছাইন, ২. সীরাতে রসূলে-আকরাম €৫) (বাংলা অনুবাদ-মাওলানা মুহিউদ্দীন খান)- মুফতী মুহাম্মদ শফী (রহ.), ৩. খাসায়েসুল কুবরা (বাংলা অনুবাদ-মাওলানা মুহিউদ্দীন খান)- আলামা জালালুদ্দীন সিয়ুতী (রহ.) (১ম ও ২য় খণ্ড), ৪. ফাতাওয়ায়ে সিদ্দিকীন (৩য় খণ্ড)_ ইশাআ'তে ইসলাম কুতুবখানা, ৫. তফসীরে মা'আরেফুল কুরআন (বাংলায় অনুদিত তাফসীর-মাওলানা মুহিউদ্দীন খান)- মুফতী মুহাম্মদ শফী (রহ.), ৬. আল কুরআনুল কারীম ও সংক্ষিপ্ত তাফসীর- ই.ফা. বাংলাদেশ কর্তৃক প্রকাশিত। মরুর আলো /৬২/ আবু যারীফ

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।