Bangla Golpo Uponnash — morur alo
/ ১৪৬
📝 লেখা 📖 পিডিএফ

শুরুতেই আসা যাক হাদীসটিতে উল্লিখিত সে শব্দটি চিহিতকরণ প্রসঙ্গে যা পরির্বতন ঘটানো নিয়ে বিতর্কের সুত্রপাত। এক্ষেত্রে লক্ষ্যনীয় বিষয় হচ্ছে, সন্ধিপত্রে যে শব্দটি নবীজী ধ€&্টট নিজে কেটে বা মুছে দিয়েছিলেন তা কিন্তু তিনি স্বয়ং চিহ্িত করতে পারেন নি। বরং হাদীস শরীফের একাধিক বর্ণনা দিতে বলেছেন যেন নিজে তা মুছে বা কেটে দিতে পারেন। এবার আসা যাক শব্দটি মিটিয়ে দেবার পর অকুস্থলে সংশোধিত শব্দটি নবীজী দু) স্বহস্তে লিখেছিলেন কি-না সে বিষয়ে । এ প্রসঙ্গে হাফিজুল হাদীস আলামা ইবনে হাজার আসকালানী বলেন- হাদীসে বর্ণিত “অতঃপর তিনি লিখলেন'_ এর অর্থ হবে স্থানটি নির্দিষ্ট করে দেখিয়ে দেয়ার পর রাসূলুল্লাহ্‌ €£8ট নিজে তা মুছে/কেটে দিলেন অতঃপর হযরত আলী €ঞ্) তা লিখলেন। প্রখ্যাত মনীষী ইবনুত্তীনও উলিখিত ব্যাখ্যার প্রতি দৃঢ়মত পোষণ করেছেন। তিনি বলেন- হাদীসে বর্ণিত ৫৫ (লিখলেন) এর অর্থ হবে ০43৫1 5 7০ (লিখতে আদেশ করলেন)। আর এক্ষেত্রে বর্ণিত “তিনি লিখলেন' শব্দটিতো সেরকমই যেমন হাদীস ও সীরাত গ্রন্থ সমূহে বর্ণিত হয়েছে- তিনি কাইজারের নিকট লিখেছেন, কিসরার নিকট লিখেছেন; অথচ কাইজার বা কিসরা কারও নিকটই তিনি স্বহস্তে কখনোই কিছু লিখেননি। এ প্রসঙ্গে কোন কোন সীরাতকার অবশ্য বলেছেন, সর্বদা লোকেরা তার নাম লিখতো। দেখতে দেখতে তিনিও নিজ নামটি লিখতে শিখে ছিলেন। এছাড়া এটাও সম্ভবপর যে, উক্ত ঘটনায় আল্লাহ্র পক্ষ থেকে মু'জিযা হিসেবে তিনি নিজের নামও লিখে ফেলেছেন। তবে শুধু নাম লিখতে জানলেই কারও উম্মীত্ব বিলীন হয়ে যায় না কিংবা কেবল নিজ নামের কয়েকটি অক্ষর লিখে দিলেই কাউকে স্বাক্ষর বলা যায় না। বরং লেখার অভ্যাস গড়ে না ওঠা পর্যন্ত তাকে অক্ষর জ্ঞানহীন ও নিরক্ষরই বলা হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে রাসূলুল্লাহ €৪$) লিখতে জানতেন- বিনা প্রমাণে এরূপ বললে তার কোন শ্রেষ্ঠত্‌ প্রমাণিত হয় না; বরং চিন্তা করলে দেখা যায় যে, নিরক্ষর হওয়ার মধ্যেই তীর বড় শ্রেষ্ঠতু নিহিত রয়েছে । মরুর আলো /৫৯/ আবু যারীফ

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।