সন্দেহটি শুধু অমুলক ও বিভ্রান্তিকরই নয়, নবীজীর আন্রাহ্ প্রদত্ত লকব “উম্মী” কে মিটিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্রও বটে । কোন কোন আলিম অবশ্য প্রমাণ করতে চেয়েছেন যে, নবী করীম €৪)ট প্রথমদিকে নিরক্ষর ছিলেন। অতঃপর আল্লাহ্ সুবৃহানাহু ওয়া তায়ালা তাকে লেখা-পড়া শিখিয়ে দেন। প্রমাণ হিসাবে তারা হুদায়বিয়ার ঘটনা সম্পর্কিত একটি হাদীস উদ্ধৃত করেন। হাদীসটি এরূপ- হুদাবিয়ায় মুসলিম ও কুরাইশদের মাঝে সন্ধিপত্র তৈরী হচ্ছিল। তা লিখছিলেন হযরত আলী €৪) । সন্ধিপত্র লেখার এক পর্যায়ে রাসূলুল্লাহ্ €ঞ) হযরত আলী €০টকে বললেন, লেখ- 4.5 4 ১১০ ১০৯০ ০১৭ অর্থাৎ (এটি সেই সন্ধি পত্র যা) আল্লাহ্র বান্দা ও তার রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে (সম্পাদান করা হচ্ছে)। এতদ শ্রবণে মুশরিকরা আপত্তি উত্থাপন করলো যে, যদি আমরা আপনাকে আল্লাহ্র রাসূল হিসাবে মেনেই নিতাম তবে তো আর এই যুদ্ব-ফাসাদের অবতারণা হতো না । সুতরাং আপনার নামের সাথে 'রাসূলুল্লাহ্' শব্দটি আমাদের নিকট গ্রহণীয় নয় ; বরং শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ্ লিখুন। অতঃপর রাসূলুল্লাহ্ €&) হযরত আলী €৮)কে নির্দেশ দিলেন, মুশরিকদের দাবী মোতাবেক (রোসূলুল্লাহ্) শব্দটি মিটিয়ে দিতে । কিন্তু আদবের খাতিরে হযরত আলী €:&) বললেন, আল্লাহ্র কসম! আমার দ্বারা এটা কিছুতেই সম্ভব নয়। রাসূলুল্লাহ্ €£) বললেন, ঠিক আছে, সেই (রাসূলুল্লাহ্ লেখা) স্থানটি দেখিয়ে দাও। হযরত আলী ৮) স্থানটিতে আঙ্গুল রেখে চিহিত করে বললেন, এই খানে । অতঃপর রাসূলুল্লাহ্ 8) নিজেই সে শব্দটি মিটিয়ে বা মুছে দিয়ে লিখলেন- 1 ১১০ ০১ ১০৯৭ ০০ অর্থাৎ আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের পক্ষ থেকে । (সহীহ্ মুসলিম, বুখারী, মুসনাদে আহমদ, নাসাঈ প্রভৃতিসহ প্রায় সকল বিখ্যাত সীরাত গ্রন্থ) হাদীসটিতে রাসূলুল্লাহ্ €&)ট নিজে লিখে দিয়েছেন বলা হয়েছে। আর এ থেকেই উক্ত আলিমগণ বুঝাতে চেয়েছেন যে, তিনি লিখতে জানতেন। কিন্তু আলিমগণের যুক্তির পরিপ্রেক্ষিতে আমাদের সম্মুখে প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ্ €$) সত্যিই নিজ হাতে লিখেছিলেন কি-না? কিংবা এর দ্বারা তার লিখতে জানা প্রমাণিত হয় কি-না? প্রশ্নের উত্তর পেতে তাই মরুর আলো ৫৮] আবু যারীফ
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।