কাফির-মুশরিকরা বিম্ময়ে হতবাক হয়ে গেল। তারা নিজেদের মাঝে অত্যন্ত খোলাখুলিভাবে আলোচনা করতে লাগলো যে, মুহাম্মদ তো একজন উম্মী (অর্থাৎ অক্ষরজ্ঞান মুক্ত লোক), তার পক্ষে কিভাবে সম্ভব এমন গভীর তাৎপর্যপূর্ণ আরবী ভাষায়, উচ্চ সাহিত্যমান সম্পন্ন কালাম রচনা করাঃ নিশ্চয়ই অপর কোন লোকের দ্বারা সে এসব কালাম লিখিয়ে এনে (রচনা করে) তা নিজের মুখে অপরাপর লোকদের শোনাচ্ছে। সুতরাং নবী করীম €$8ট যদি উম্মী না হতেন তবে এসব সত্য- প্রত্যাখানকারীদের এই সন্দেহ প্রতিষ্ঠিত হয়ে যেতো যে, হয়তো তিনি পূর্ববর্তী আসমানী কিতাবসমূহ দেখে বা নকল করে সুযোগ সুবিধামত কুরআন রচনা করেছেন আর তা মুখস্ত করে লোকদের শোনাচ্ছেন (নাউযুবিল্লাহ্...)। উল্লিখিত আয়াতটি রাসূলুল্লাহ্ €৪)-এর উম্মী হওয়া এবং আল-কুরআনের অকাট্যতা সম্পর্কে যাবতীয় শোবাহ-সন্দেহের মূলকে উৎপাটিত করে দিয়েছে। আর তাই অপর এক আয়াতের মাধ্যমে আল্লাহ্ পাক রাসূলুল্লাহকে €&) অবিশ্বাসীদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিতে বলছেন- রঃ ৩ শ.ব4 নু টিটি এরা ্ |. ৮12 শ ₹17-72 সু দূ ঠ ০৫০৪4] 555১5145425 9 দহ] নও ৮14: €িট 21253 ১02415০5158 (হে নবী আপনি) বলে দিন! আল্নাহ্ চাইলে আমি এটি (এই কুরআন) তোমাদেরকে কখনোই শোনাতাম না এবং তিনিও তোমাদেরকে এর খবরটুকু অবহিত করতেন না। আমিতো এর পূর্বে একটা জীবনকাল অর্থাৎ জীবনের একাংশ) তোমাদের মাঝে অতিবাহিত করেছি। তবুও কি তোমরা বিবেক বুদ্ধি প্রয়োগ কর না? (সূরা ইউনুস : ১৬) অর্থাৎ, হে আরব সমাজ! তোমরাতো আমার জীবনের ইতিহাস সম্পর্কে পুরোপুরি অবহিত । আমিতো তোমাদের মাঝে তোমাদের সম্মুখেই লালিত-পালিত হয়ে এ বয়স পর্যন্ত পৌছেছি। তোমরা কি কখনও আমাকে কোন কিতাব পড়তে বা নিজ হাতে লিখতে দেখেছ? যদি না দেখে থাক তবে কেন কিভাবে কিসের উপর ভিত্তি করে তোমরা বলো যে, আমি পুরানো কিস্সা-কাহিনী লিপিবদ্ধ করে বা করিয়ে তা আল্লাহ্র পবিত্র কালাম বলে তোমাদের সম্মুখে উপস্থাপন করছি? আর এ কথাও রটিয়ে বেড়াচ্ছ মরুর আলো 1৫৫) আবু যারীফ
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।