প্রসঙ্গ কথা বিস্মিল্লাহির রাহমানির রাহীম । সকল প্রশংসা দয়াময় মায়াময় পরম দয়ালু আল্লাহ্র, অগনিত দরূদ ও সালাম সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। অতঃপর আল্লাহ্ সুব্হানাহু ওয়া তায়ালা বলেন- “আর আসলে তোমাদের চাওয়ায় কিছুই হয় না যতক্ষণ না আল্লাহ্ চাহেন। আল্লাহই সর্বজ্ঞ ও সুবিজ্ঞানী।' [সূরা দাহর : ৩০] রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন- “আমার পক্ষ থেকে মানুষের কাছে পৌছাতে থাক, তা যদি একটি মাত্র আয়াতও (বোক্য) হয়। বণী ইসরাঈলের কাছ থেকে শোনা কথা গেল্প-কাহিনী) বলতে পার, এতে কোন আপত্তি নেই। কিন্তু যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার প্রতি মিথ্যা আরোপ করবে, সে যেন তার বাসস্থান জাহান্নামে তৈরী করে নেয়।' [বুখারী, মিশকাত ১৮৮৫১)] জ্বী, আলহামদুলিল্লাহ্। আল্লাহ্ পাক চেয়েছেন তাই কলম তুলে নিয়েছি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ দিয়েছেন তাই চেষ্টা করেছি আল্লাহ্ ও তার হাবীবের আয়াত (কথা, বাক্য) মানুষের দ্বারে পৌছে দিতে। প্রচেষ্টা আমার কিন্ত কবুলিয়্যাত আল্লাহ্ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে । আমার লেখনির মাধ্যমে যদি ছ্বীনের এতটুকু খিদমত হয় তার পুরো কৃতিত্ব এ মহাজ্ঞানী মহান আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালার । যার হিদায়াত না পেলে আমার লেখনির ভাষা হয়তোবা কোন নাস্তিকের জয়গানই গাইতো। যাদের আন্তরিক উৎসাহ ও সু-পরামর্শে আমার নির্বাচিত কিছু লেখাকে বই আকারে প্রকাশের উদ্যোগ নিয়েছি তাদেরকে আল্লাহ্ উত্তম প্রতিদান দিন। বইটির যা কিছু ভাল, যা কিছু উত্তম, যা কিছু কল্যাণকর তা সবার মাঝে ছড়িয়ে যাক আর ভুল-ত্রটিগুলোর দায়-দায়িত্ব আমার নিজেরই থাক। কারণ তা একান্তই আমার নিজস্ব জ্ঞানের সীমাবদ্ধতার ফসল । সুতরাং আল্লাহ্ পাক আমাদের সবার সীমাবদ্ধতাটুকু ক্ষমা করে তারই উপর । আমীন। দু'আর মুহতাজ আবু যারীফ ঢাকা, ২৪.০৮.২০০৮ খৃষ্টাব্দ |
— صفحة ٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.