আল্লাহ্ রাব্বুল আলামীন ঘোষণা করলেন- “মুহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহ্র রাসূল এবং সর্বশেষ নবী।' (সূরা আল আহযাব : ৪০) জীব মাত্রই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর মৃত্যুর পর রয়েছে চুড়ান্ত হিসাব নিকাশের দিন। এ দিনে সকল নবীর €9এ) উম্মতগণ এক ময়দানে দণ্ডায়মান হবে বিচারের প্রতীক্ষায় । পাপী-গুনাহ্গার উম্মতগণ কোন আশ্রয়স্থল খুঁজে পাবে না। তারা শুধু সাহায্যের আশায় দিগ্-বিদিক্ ছুটতে থাকবে । তারা তাদের উপর প্রেরিত নবী-রাসূলগণের €৪্) নিকট সাহায্যের জন্য উপস্থিত হবে; কিন্তু সবাই তাদের ফিরিয়ে দিবে এই বলে যে, তোমাদের মুক্তির জন্য আল্লাহ্র দরবারে সুপারিশ করার ক্ষমতা কিংবা যোগ্যতা এর কোনটাই আজ আমাদের নেই। আল্লাহ্ পাক আজ যে রুদ্রভাব ধারণ করেছেন তা না পূর্বে কখনো ছিল আর না এমনটা হবে কখনও । তাই আজ ইয়া নাফ্সী, ইয়া নাফৃসী বলা ছাড়া আমরা আর কোন গত্যন্তর দেখছি না। সকল নবী-রাসূল €%58) যখন তাদের কওম ও অন্য সকল লোকদের অত্যন্ত নিরাশভাবে ফিরিয়ে দিবেন, ঠিক তখনই শাফিউল মুজনেবীন, রাহ্মাতুল্লিল আলামীন হযরত মুহাম্মদ মুস্তফা €৪) স্বীয় শির মুবারকে শাফাআতের তাজ পরিধান করে এগিয়ে আসবেন। এগিয়ে আসবেন গুনাহগার পাপী বান্দাদের দস্তেগিরী করার জন্য । তিনি আসবেন আলাহ্ পাকের রহমত ও বরকতের পশ্রা নিয়ে। আল্লাহ্ প্রদত্ত এই রহমত ও শাফাআতের ক্ষেত্রে তিনি একক ও অদ্বিতীয় মর্যাদার অধিকারী । এ প্রসঙ্গে রাসূলে পাক €$) বলেছেন- “আমাকে অন্যান্য আঘ্িয়াগণের €৯৬এট থেকে অনেক বেশী মর্যাদা ও ফযিলত দান করা হয়েছে ।' (সহীহ বুখারী ও মুসলিম) তিনি আরও ইরশাদ করেছেন-_ “আমিই হবো সর্বপ্রথম সুপারিশকারী এবং আমিই সে ব্যক্তি যার সুপারিশ সর্বাঞ্ধে কবুল করা হবে।” (সহীহ মুসলিম) অন্যত্র বলেন_ “আমিই প্রথম ব্যক্তি যে জান্নাতের জন্য সুপারিশ করবো ।* (সহীহ মুসলিম) মরুর আলো (৩৬) আবু যারীফ
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।