€১$ট, হযরত বেলাল হাবশী €০), হযরত সালমান ফারসী €৬) প্রমুখ সাহাবীগণ প্রত্যেকেই অনারবী ছিলেন, এরপরও ইসলামের সুশীতল ছায়া থেকে তারা বঞ্চিত হননি। আর উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত হওয়ার অধিকার ও সুযোগের এই ধারা কিয়ামতের পূর্ব পর্যন্ত অক্ষুন্ন ও সচল থাকবে । কারণ মহান আন্রাহ্ রাব্বুল ইয্যত ইরশাদ করেছেন- “€হে মুহাম্মদ €৫)!) আমি আপনাকে সকল মানুষের জন্য প্রেরণ করেছি।” (সুরা সাবা ২৮) পূর্ববর্তী আমিয়াগণের 898) উপর নাযিলকৃত আসমানী কিতাবের কোনটিই স্বয়ংসম্পূর্ণ ছিল না। উদাহরণস্বরূপ- প্রচলিত তাওরাত কিতাবে শুধুমাত্র বিভিন্ন কওমের ইতিহাস ও কতিপয় হুকুম আহ্কামের সংগ্রহ দেখা যায়। মানব চরিত্রের কতিপয় মামুলি আচরণের কথা ছাড়া গু রহস্যাবলীর কথা এতে মোটেও নেই। আর প্রচলিত যবুর কিতাবে আছে কতগুলো দু'আ ও মুনাজাতের সম্ভার । প্রচলিত ইঞ্জিল কিতাবে পাওয়া যায় ঈসা €%৪) এর কর্মকাণ্ড ও চরিত্র বিষয়ক কতিপয় আলোচনা, তাও আবার বিকৃত। এছাড়া বনী ইসরাঈলের নবীগণের সহীফাতে কেবল তওবাহ্, নিয়ামত এবং ভবিষ্যত বাণীর কিস্সা-কাহিনী আছে। অর্থাৎ এসব কিতাব-সহীফার কোনটিতেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, হুকুম-আহ্কামসহ প্রয়োজনীয় সমস্যাবলীর সমাধানের দিক নির্দেশনা নেই। কিন্ত সরদারে দো'জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ €$ট-এর উপর আল্লাহ পাক কর্তৃক নাযিলকৃত যে কিতাব আল কুরআন তা পরিপূর্ণ কালেমার পূর্ণাঙ্গ চিত্র। এতে পূর্ববর্তী আসমানী কিতাব সমূহের যাবতীয় বিষয়াদি বর্ণিত আছে। এছাড়া একটি আসমানী কিতাবের পরিপূর্ণতার জন্য যা যা দরকার এর সবই আল কুরআনে বিদ্যমান আছে। এ কারণেই নবী করীম €£) আপন বৈশিষ্ট্য উপস্থাপন করতে গিয়ে বলেছেন- “আমাকে পরিপূর্ণ কালেমা প্রদান করা হয়েছে ।' অর্থাৎ সংক্ষিপ্ত অথচ ব্যাপক অর্থবোধক কথা বলার শক্তি দেয়া হয়েছে । (সহীহ বুখারী ও সহীহ মুসলিম) নবীয়ে রহমত রাসূলে পাক মুহাম্মদ মুস্তফা €$৪) তাঁর ওফাতের নিকটবতীঁ সময়ে আরাফাত ময়দানে মুসলিম মিল্লাতের এক বৃহৎ সমাবেশে ইসলামী আকীদাহ ও হুকুম-আহ্কাম সম্পর্কিত আবেগপুর্ণ ভাষণ দেন যা মরুর আলো [৩৪] আবু যারীফ
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।