পেলেন একবুক হতাশা আর গ্রানিকর কটুক্তি। কিন্তু দুই যুগ অতিবাহিত হলো না, আরব জাহানের ধুলিকণা পর্যন্ত কালেমায়ে তাওহীদের লা-ইলাহা ইল্লাল্লাহ জিকিরে গুঞ্জরিত হয়ে উঠল । ওফাতের নিকটবর্তী সময়ে বিদায়ী হজ্বের ভাষণে তাঁর ডানে-বামে সম্মুখে ছিল লক্ষাধিক প্রাণপ্রিয় সাহাবী, সত্যকামী বীর আর মরণজয়ী মুজাহিদ । নবী করীম ধ£) বলেছেন_ “আমার নবৃওয়তের সত্যতার স্বীকৃতি যে হারে দেয়া হয়েছে অন্যান্য নবী-রাসূলগণের নবুওয়তকে এতখানি স্বাগত জানানো হয়নি। আর এমনও নবী আছেন যাদের অনুসারীর সংখ্যা একের অধিকও ছিলনা ।' (সহীহ মুসলীম শরীফ) নবী করীম ধু) অন্যত্র বলেছেন- “একবার আল্লাহ্ পাক কর্তৃক আমাকে এমন ভেদ দেখানো হয়েছে যে, আম্িয়াগণের €%এ) মধ্যে এমনও আছেন যাদের অনুসারীর সংখ্যা দু'একের মাঝে সীমিত এবং এমনও আছেন যাদের অনুসারী মাত্র একজন। আবার এমনও আছেন যাদের বিলকুল কোন অনুসারীই নেই। এরপর আমার নজর পড়ল একদল জমায়েত লোকের উপর । আমি ধারণা করলাম এরা আমার উম্মত । এরপর আমাকে অন্যদিকে নজর করতে বলা হলো । আমি নজর করে দেখলাম এত লোকের ভীড়, তা যেন চক্রবাল জুড়ে আছে। তারপর বলা হলো অনুরূপভাবে এই দিকে চেয়ে দেখুন, আমি দেখলাম অগণিত জনতার সমাবেশ ঘটেছে সেখানে । ঠিক এমন সময় গায়েব হতে আওয়াজ আসলো এরা হচ্ছে তোমার উম্মত ।" (সহীহ মুসলিম, সহীহ বুখারী) সুব্হানাল্লাহ্! নবীয়ে রহমত রাসূলে পাক মুহাম্মদ মুস্তফা €৫৪)- এর উম্মতের সংখ্যা অধিক হওয়ার মূল যে কারণ তা হচ্ছে, তাঁর পূর্বে আগমনকারী নবী-রাসূলগণ €%৪) শুধুমাত্র নির্দিষ্ট কওম বা গোত্রের প্রতি প্রেরিত হয়েছিলেন। আর তাদের দীওয়াত ও হিদায়াত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্যও ছিলনা । কিন্তু ইমামুল মুক্তাকীন হযরত মুহাম্মদ মুস্তফা €£৪)-এর নবুওয়ত ও রিসালাত দুনিয়ার সকল কওম বা সম্প্রদায়ের প্রতি সমভাবে প্রযোজ্য ছিল। সাদা-কালো, বাদশাহ্-গোলাম, হাবশী, আরবীয়, আজমী, চীনা, হিন্দুস্তানী সকলেরই নবুওয়তে মুহাম্মদীর €)ট মাঝে অন্তর্ভুক্ত হওয়ার অধিকার ছিল৷ যেমন- হযরত শুয়াইব রুমী মরুর আলো /৩৩/ আবু যারীফ
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।