Bangla Golpo Uponnash — morur alo
/ ১৪৬
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ্‌ তায়ালা ইরশাদ করেন_ “এই রাসুলগণ, তাদের কাউকে অন্য কারও উপর আমি শ্রেষ্ঠত্ব দান করেছি ।' (সুরা আল বাকারা : ২৫৩) পূর্ববর্তী প্রেরিত নবী-রাসূলগণ হতে নিজ মর্যাদা ও শ্রেষ্ঠত্ব কারণ সম্পর্কে হযরত জাবির €৮৪) বর্ণিত এক হাদীসে নবী করীম ৫৪) ইরশাদ করেন- “আমাকে এমন পাচটি জিনিস দেয়া হয়েছে, যা পূর্ববর্তী কোন নবী- রাসূলকে দেয়া হয়নি । সেগুলো হচ্ছে: ১. আমাকে ভয় ও ভীতির মাধ্যমে বিজয় ও পর্যাপ্ত সাহায্যের আশ্বাস দেয়া হয়েছে। ২. আমার জন্য সমগ্র ভূ- খণ্ডকে সিজদার উপযুক্ত করা হয়েছে। ৩. যুদ্ধলর্ধ গণীমতের মাল আমার জন্য হালাল করা হয়েছে, যা আমার পূর্ববর্তী কারো জন্য হালাল ছিলো না। ৪. আমাকে শাফাআ'তের অধিকার প্রদান করা হয়েছে। ৫. আমার পূর্ববর্তী নবীগণকে €8৪) নির্দিষ্ট কওম বা সম্প্রদায়ের প্রতি প্রেরণ করা হয়েছিল; কিন্ত আমাকে প্রেরণ করা হয়েছে সমগ্র জাহানের জন্য ।” সেহীহ বুখারী, সহীহ মুসলিম, নাসাঈ শরীফ) হযরত আবু হুরায়রা €৪৪) বর্ণিত অপর এক হাদীসে নবী করীম €%%) ইরশাদ করেন- “আল্লাহ্‌ পাক এর পক্ষ হতে আমাকে ছয়টি বৈশিষ্ট্য দান করা হয়েছে: ১. আমাকে জাওয়ামিউল কালিম- এর ক্ষমতা প্রদান করা হয়েছে। ২. আমাকে ব্যক্তিত্ব প্রভাবের মাধ্যমে সাহায্য করা হয়েছে। ৩. আমার জন্য গণীমতের মাল হালাল করা হয়েছে। ৪. ভূ-পৃষ্ঠকে আমার জন্য মসজিদ বানানো হয়েছে । ৫. আমাকে সকলের প্রতি বিশ্বনবী হিসেবে প্রেরণ করা হয়েছে। ৬. আমিয়াদের €%৪) ক্রমধারা আমার মাঝে এসে শেষ হয়েছে ।' (সহীহ্‌ মুসলিম, সহীহ্‌ বুখারী, নাসাঈ শরীফ) মহান আল্লাহ্‌ রাব্বুল ইয্যত রাসূলে আকরাম €৪)-এর মাঝে এমন এক প্রভাবশীলতা সৃষ্টি করে দিয়েছিলেন যে, তিনি যখন কোন রাস্তা দিয়ে গমন করতেন তখন পাপাচারী, অপরাধীর দল সহজেই আনুগত্য ও দৈন্যতা প্রকাশ করতো এবং নিজ নিজ কৃতকর্মের জন্য অনুশোচনায় দগ্ধ হতো। এমন অনেক হাদীস আছে যেখানে হযরত মুহাম্মদ মুস্তফা €£) বলেছেন- “আমাকে বিজয়, সাহায্য, ব্যক্তিতৃ ও প্রভাবের উপকরণাদি দান করা হয়েছে। এমনকি আমার প্রভাব একমাসের দূরত্ব পর্যন্তও সক্রিয় আছে।' (সহীহ্‌ বুখারী, সহীহ্‌ মুসলিম, মুসনাদে আহ্মদ, বায়হাকী, বাষ্যার) মরুর আলো 1/৩০) আবু যারীফ

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।