Bangla Golpo Uponnash — morur alo
/ ১৪৬
📝 লেখা 📖 পিডিএফ

করতে পারি, যখন পরিপূর্ণ মু'মিন হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। কারণ রাসূলুল্লাহ্‌ €£) ইরশাদ করেছেন- “তোমাদের কেউ (পরিপূর্ণ) মু'মিন হতে পারবে না, যতক্ষণ তার ইচ্ছা ও আকাঙ্খা আমার আনীত শরীয়তের ও আহ্কামের অনুসারী ও অনুগত না হবে ।' [মিশকাত শরীফ]। আরও ইরশাদ করেন- “তোমাদের কেউ পূর্ণ মু'মিন হতে পারবে না, যতক্ষণ পর্ষস্ত না আমি তার নিকট পিতা, সন্তান এবং অপরাপর সকল মানুষের চেয়ে অধিকতর প্রিয় হই।” [বুখারী শরীফ] । রাসূলুল্লাহর €£&) প্রতি ঈমান আনয়নকারী ও তার আনুগত্যকারী ঈমানদারগণকে আখিরাতে আল্লাহ্‌ তায়ালার নিকট হতে পুরস্কারপ্রাপ্ত হতে দেখে কাফির, মুনাফিক ও যালিমরা আফসোসে চিৎকার ও আর্তনাদ শুরু করে দিবে । যেমন কুরআন পাকে ইরশাদ হয়েছে- “এ কাফির-যালিমরা জাহান্নামে নিক্ষিপ্ত হবার সময় চিৎকার করে বলবে : হায় আফসোস! আমরা যদি আল্লাহ্‌র হুকুম মেনে চলতাম। হায়! আমরা যদি তাঁর রাসূলের অনুসরণ করতাম!” (সূরা আল আহযাব : ৬৬) কুরআনে অপর এক আয়াতে এসেছে- “সেদিন যালিমরা (আফসোসে) হাত কামড়াতে কামড়াতে বলবে, হায় আফসোস! কতই না ভালো হতো, যদি আমরা (দুনিয়াতে) রাসূলের অনুগত হয়ে তাঁর দেখানো পথে চলতাম!' [সুরা আল ফুরকান : ২৭]। অর্থাৎ যে ব্যক্তি দুনিয়ার বুকে ভোগ-বিলাসে মত্ত থাকবে এবং পরিপূর্ণরূপে রাসূলের €ঞ্) আনুগত্য না করবে, তার আখিরাতে শুধু আফসোস আর নিজ হাত কামড়ানো ছাড়া কিছুই করার থাকবে না । মুহাম্মদের €&) প্রতি ঈমান ও আনুগত্যের প্রতিদানস্বরূপ মহান আল্লাহ্‌ রাব্বুল ইয্যত যে মহা নিয়ামত ও পুরস্কারের ওয়াদা করেছেন, তার সম্মুখে দুনিয়াবী ধন-দৌলত, আরাম-আয়েশ কোন মূল্যই রাখে না। নিশ্চয়ই আমাদের জন্য আল্লাহ্‌র সর্বশেষ রাসুল মুহাম্মদের ৫৪) মধ্যেই রয়েছে উত্তম আদর্শ, যা অনুসরণের মাধ্যমে আল্লাহ্‌র সন্তুষ্টি ও পরকালে মুক্তির আশা করা যায়। অতএব, মহান আল্লাহ্‌ সুব্হানাহু ওয়া তায়ালা আমাদের সবাইকে তীর প্রিয় রাসূল মুহাম্মদের €ঞ&) প্রতি পরিপূর্ণ ঈমান আনার ও আনুগত্য করার তাওফীক দান করুন। আমীন । মরুর আলো /২৮/ আবু যারীফ

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।