Bangla Golpo Uponnash — morur alo
/ ১৪৬
📝 লেখা 📖 পিডিএফ

সবই হক্‌ ও সত্য । তবে শুধুমাত্র বাহ্যিকভাবে কিংবা অন্তরে বিশ্বাস স্থাপন করলেই তাকে ঈমান বলা যাবে না, এর গ্রহণযোগ্যতার জন্য আন্তরিক বিশ্বাসের পাশাপাশি এগুলো পালনের ব্যাপারে দৃঢ় ও অটল সংকল্প একান্ত জরুরী ও অপরিহার্ষ। কারণ কালামে পাকে ইরশাদ হয়েছে- “এইসব লোকেরা বলে যে, আমরা ঈমান এনেছি; হে মুহাম্মদ €ুঃ্)!) আপনি বলে দিন যে, তোমরা ঈমানতো আনোইনি বরং বলো যে, আমরা আনুগত্য স্বীকার করেছি এবং তোমাদের অন্তরে এখন পর্যন্ত ঈমান প্রবেশ করেনি । আর যদি তোমরা আল্লাহ্‌ ও তাঁর রাসূলের নির্দেশ মান্য কর, তবে আল্লাহ্‌ তোমাদের আমলসমূহ থেকে বিন্দুমাত্র-হ্াস করবেন না। নিঃসন্দেহে আল্লাহ্‌ পরম দয়ালু, মহাক্ষমাশীল। পূর্ণ মু'মিন তারাই, যারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এনেছে; অতঃপর এত কোন সন্দেহ পোষণ করেনি। অধিকন্ত স্বীয় ধন-সম্পদ ও জীবন দ্বারা আল্লাহ্র পথে জিহাদ করেছে। মুলত তারাই সত্যনিষ্ঠ্য ।' সেরা আল হুজুরাত : ১৪-১৫) অর্থাৎ যদি সামান্যতম শোবা-সন্দেহও অন্তরে বিদ্যমান থাকে, তবে ঈমান সহীহ্‌ হবে না। আর শুধুমাত্র মুখে স্বীকার বা সাক্ষ্য প্রদান করলেই ঈমান সহীহ্‌ হবে না বরং অন্তরের পূর্ণ বিশ্বাস ও দৃঢ়তা থাকতে হবে । কারণ শুধুমাত্র মুখে স্বীকার ও সাক্ষ্য প্রদানকে কুরআনে নিফাক তথা ঈমানের ছদ্াবরণে কুফর বলে আখ্যায়িত করা হয়েছে। মহান আল্লাহ্‌ রাবুুল ইয্যত বলেছেন_ “যখন আপনার নিকট এই মুনাফিকরা আসে, তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে, নিঃসন্দেহে আপনি আল্লাহ্‌র রাসূল। এ কথাতো আল্লাহ্‌ জানেন যে, আপনি আল্লাহ্র রাসূল এবং আল্লাহ্‌ সাক্ষ্য দিচ্ছেন যে, এই মুনাফিকগণ মিথ্যুক ।” [সূরা মুনাফিকুন : ১]। অর্থাৎ এসকল লোক কসম খেয়ে রাসূল মুহাম্মদ €ঞ্টকে আল্লাহ্র রাসূল বলে মৌখিক স্বীকৃতি দিলেও অন্তরে দৃঢ় বিশ্বাস না থাকার দরুন তারা আল্লাহ্‌ পাক কর্তৃক মিথ্যাবাদী মুনাফিক সাব্যস্ত হয়েছে। আর আখিরাতে মুনাফিকগণের শাস্তি কাফিরদের চেয়েও জঘন্য ও ভয়াবহ হবে । আল্লাহ্‌ পাক এদের শাস্তি সম্পর্কে ঘোষণা করেছেন- নিঃসন্দেহে মুনাফিকগণ জাহান্নামের নিম্নস্তরে নিক্ষিপ্ত হবে এবং আপনি কখনো তাদের কোন সাহায্যকারী পাবেন না।' সুরা আন নিসা : ১৪৫) অতএব, রাসূল মুহাম্মদের ৫) উপর ঈমান আনা তখনই সহীহ্‌ বলে গণ্য হবে, যখন তাঁকে আন্নাহ্‌্র রাসূল হিসেবে মৌখিক সাক্ষ্য দেয়ার মরুর আলো (২৫) আবু যারীফ

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।