উল্লিখিত আয়াতটিতে এ কথাই স্পষ্ট ব্যক্ত হয়েছে যে, রাসূল মুহাম্মদ €&্ট-এর উপর ঈমান আনা ফরয । এমনকি যতক্ষণ পর্যন্ত তাঁর প্রতি ঈমান আনা না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ্ পাকের প্রতি ঈমান আনার বিষয়টিও ঈমান হিসেবে গণ্য হবে না। আর তাই রাসূল মুহাম্মদ %€৫)- এর প্রতি ঈমান না আনা ব্যক্তি কাফির হিসেবেই পরিগণিত হবে এবং এরূপ ব্যক্তির জন্যই উল্লিখিত আয়াতে জাহান্নামের কঠোর শাস্তি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ যারা শুধুমাত্র মহান আল্লাহ্ পাকের প্রতি ঈমান এনেছে কিন্তু রাসূলুল্লাহর €ঞ্) প্রতি ঈমান আনেনি, তারা যদি বংশগতভাবে নিজেদেরকে মুসলিম বলে দাবী করে, মুসলিম নাম রাখে এবং সরকারী কাগজপত্রে নিজেদেরকে মুসলিম হিসেবে উল্লেখ করে থাকে, তবুও তারা কাফির হিসেবেই পরিগণিত হবে । এ প্রসঙ্গে হযরত আবদুল্লাহ্ ইবনে উমর €০) বর্ণনা করেন- নবী করীম €&) বলেছেন, “আমাকে আল্লাহ্ তায়ালার পক্ষ হতে আদেশ করা হয়েছে যে, মানুষ যে পর্যন্ত সাক্ষ্য না দিবে আল্লাহ্ ব্যতীত আর কোন মা'বুদ নাই এবং যে পর্যন্ত আমার প্রতি ঈমান না আনবে, নামায না পড়বে, যাকাত আদায় না করবে, সে পর্যন্ত আমি যেন তাদের সাথে যুদ্ধ করতে থাকি । আর যখন তারা এগুলোর প্রতি ঈমান আনবে, তখন আমার পক্ষ থেকে তাদের জান ও মাল নিরাপদ থাকবে । তবে ইসলামের বিধান অনুযায়ী যদি এগুলো পাওনা হয়ে যায়, তাহলে ভিন্ন কথা । (যেমন : বিনা কারণে কতল করা, বিবাহিত হওয়া সত্তেও যিনা করা প্রভৃতি অপরাধের শাস্তি)। আর তাদের প্রকৃত হিসাব আল্লাহ্ পাক নিবেন।' [সহীহ মুসলিম, বুখারী]। সিহাহ সিত্তাহর সকল গ্রন্থে বর্ণিত অপর এক হাদীসে নবী করীম €&) বলেছেন- “আমাকে আদেশ করা হয়েছে লোকদের সঙ্গে যুদ্ধ করতে থাকার জন্য, যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দিবে যে, আল্লাহ্ ছাড়া কোন মা'বুদ নাই এবং মুহাম্মদ €&) আল্লাহ্র রাসূল। তারা যখন এই সাক্ষ্য দিবে, তখন আমার হাত (যুদ্ধ) থেকে তাদের জান ও মাল নিরাপদ থাকবে ।' (শরহে শিফা) সুতরাং রাসূলের সহীহ্ হাদীস দ্বারাও এ কথা অকাট্যভাবে প্রমাণ হয়ে গেল যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ €র)-এর উপর ঈমান আনা ব্যতীত আল্লাহর উপর ঈমান আনয়ন গ্রহণযোগ্য নয় কারণ যে ব্যক্তি আল্লাহ্র প্রিয় মরুর আলো (২৩) আবু যারীফ
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।