রাসূল মুহাম্মদের €&) প্রতি ঈমান ও আনুগত্য “তোমরা ঈমান আন আল্লাহ্র উপর, তাঁর রাসূলের উপর এবং যে নূর (কুরআন) আমি সৃষ্টি করেছি সেই নূরের (কুরআনের) উপর ।” [সুরা আত্ তাগাবুন : ৮]। ইমামুল মুরসালীন, সাইয়্যেদুল মুরসালীন, খাতামুন্নাবীয়্টিন আখেরী রাসুল হযরত মুহাম্মদ মুস্তফা €$৪)-এর নবুওয়ত হাদীসে রাসূল এবং প্রকাশ্য ও জাজ্ল্যমান মু*জিযাসমূহ দ্বারা অকাট্যভাবে প্রমাণিত, সেহেতু তাঁর প্রতি ঈমান আনা এবং আল্লাহ্র পক্ষ থেকে তিনি যেসব হুকুম-আহ্কাম নিয়ে এসেছেন সেসব হুকুম-আহ্কাম ও যাবতীয় বিষয়াবলীকে সত্য বলে স্বীকার করা প্রত্যেক মুসলমানের জন্য ফরয ও একান্ত অপরিহার্য কর্তব্য । মহান আল্লাহ্ রাবুুল ইয্যত কালামে পাকে ইরশাদ করেছেন- হে মুহাম্মদ €&)ট!] আপনি ঘোষণা করে দিন, হে লোক সকল! আমি তোমাদের সকলের প্রতি আল্লাহ্ পাকের পক্ষ হতে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সমস্ত আসমান-যমীন যাঁর অধীন, তিনি ব্যতীত অন্য কেহ ইবাদতের যোগ্য নয়। তিনিই জীবন দান করেন, তিনিই শক্তি দান করেন। অতএব, (তোমরা) আল্লাহ্র উপর, তাঁর উম্মী নবীর উপর ঈমান আন, যিনি ঈমান এনেছেন আল্লাহ্র উপর, আল্লাহ্র আহ্কামের উপর । আর তোমরা তাঁর অনুসরণ কর, তাহলে তোমরা সঠিক পথপ্রাপ্ত হবে ।' (সূরা আল আরাফ : ১৫৮] অর্থাৎ আমাদের ঈমান তখনই দৃঢ় হবে, সহীহ হবে এবং প্রিয় হাবীব, উম্মতের কাণ্ডারী, হযরত মুহাম্মদ €£)ট-এর উপরও ঈমান আনবো এবং তাঁকে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী ও রাসূল হিসেবে বিশ্বাস করবো। এ থেকে কোন একটি কম-বেশী হলে সে ঈমান মহাবিচারক আল্লাহ্র নিকট ঈমান বলেই গণ্য হবে না। যারা নবী করীম €ঞ)-এর উপর ঈমান আনবে না, তাদের প্রতি কালামে পাকে ইরশাদ হয়েছে- “যে সকল ব্যক্তি আল্লাহ্র উপর এবং তাঁর রাসূল (মুহাম্মদ €৪8))-এর উপর ঈমান আনবে না, আমি (সে) কাফিরদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি ।” (সূরা আল ফাত্হ : ১৩) মরুর আলো /২২/ আবু যারীফ
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।