Bangla Golpo Uponnash — morur alo
/ 146
📝 Text 📖 PDF

হলো তাগুত (অশুভ শক্তি)। যারা ওদের আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায় ।' (সুরা আল বাকারা : ২৫৭) যারা প্রকৃতপক্ষেই ঈমান এনেছে এবং ঈমানের দাবী অনুসারে সত্যের পথে অটল-অবিচল থেকে জীবন পরিচালনা করেছে আল্লাহ্‌ পাক তাদের বন্ধু ও শুভাকাঙ্বী অভিভাবক । তিনি হিদায়াত প্রত্যাশী সত্যকামী বান্দাদেরকে অন্ধকারের অতল গহ্বরে পতিত হওয়া থেকে উদ্ধার করে আলোকময় সীরাতুল মুস্তাকিমের সন্ধান দেন। অপরদিকে যারা আল্লাহ্‌র পরিবর্তে তাগততকে (অপশক্তি) বন্ধুরূপে গ্রহণ করেছে তারা মূলত নিজের উপর যুলুমকারী, তারা তাদের মন্দ কাজের ধারাবাহিকতায় ধীরে ধীরে নিঃসীম অন্ধকারের দিকে ছুটে চলেছে । আল্লাহ্‌ পাক ইচ্ছা করলে তাদেরকে স্বীয় রহমতে দাখিল করতে পারতেন; কিন্তু স্পষ্ট নির্দেশ আসার পরও যারা আল্লাহ্‌কে ছেড়ে অন্য উপাস্য বেছে নিয়েছে তারা কখনোই হিদায়াত পাবে না, উপরন্তু তাদের উপাস্য বন্ধুরা তাদেরকে জীবনের এমন এক প্রান্তে নিয়ে যাবে যেখান থেকে সত্যের আলোক রশ্মি তাদের দৃষ্টিগোচর হবে না, তারা হারিয়ে যাবে ঘোর অমানিশায়। আল্লাহ্‌ পাক যাকে হিদায়াত হতে বঞ্চিত করে দেন, তার জন্য আর কোন হিদায়াত নেই বরং আল্লাহ্‌ পাক তাদেরকে তাদের অনমনীয় বিদ্রোহাত্মক ভূমিকায়ই বিভ্রান্ত হবার জন্য ছেড়ে দেন। সুতরাং না আল্লাহ্‌ প্রাক তাদের কোন দায়-দায়িত্ব গ্রহণ করবেন আর না হিসাব গ্রহণ করা হবে। প্রথম স্তরে আল্লাহ্‌ ব্যতীত অন্য কাউকে বন্ধ হিসেবে গ্রহণ করলে সে হবে পথত্রষ্ট। আল্লাহ্‌ ব্যতীত অপর কাউকে সাহায্যকারী বন্ধু হিসেরে গ্রহণ করা সম্পর্কে কুরআনুল কারীমে ইরশাদ হচ্ছে_ 4০০০ “৫9194195529 চনয ৮৪৪৪ “আল্লাহ্‌ ব্যতীত তাদের অন্য কোন সাহায্যকারী বন্ধু (সেদিন হাশরের ময়দানে) থাকবে না, যে তাদেরকে সাহায্য করবে । মূলত আল্লাহ্‌ যাকে সঠিক পথ দেখান না, তার কোন গতি নেই ।” (সূরা আশ-শূরা : ৪৬) আল্লাহ্‌ পাক ইচ্ছা করলে সমস্ত মত-পথের লোককে এক দলে পরিণত করতে পারতেন । কিন্তু যুলুমকারীদের তিনি কোন সাহায্য করবেন না। কুরআনুল কারীমে ইরশাদ হচ্ছে- মরুর আলো /৯/ আবু যারীফ

— Page 10 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.