Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তাফা (সা) ৯৭ মাগাধী ইবন আয়েষে বর্ণিত, হযরত কাব ইবন মালিক (রা) বলেন, আমি এই প্রতিজ্ঞা করলাম যে, আমি কখনো এরূপ করব না যে, গাযওয়া থেকে বিরত থাকব এবং মিথ্যা কথাও বলব । সুতরাং আমি রাসূল (সা)-এর খেদমতে হাযির হয়ে সালাম করলাম । তিনি অন্যদিকে ফিরে থাকলেন । আমি আরয করলাম, হে আল্লাহর রাসূল! আপনি কেন আমার থেকে ফিরে আছেন? আল্লাহর শপথ! আমি মুনাফিক নই, না আমার মধ্যে কোন সন্দেহের উদ্বেক হয়েছে এবং না আমি দ্বীন থেকে ফিরে গিয়েছি । নবী (সা) জিজ্ঞাসা করলেন, তাহলে যুদ্ধ থেকে কেন বিরত রয়েছ? আমি আরয তাহলে কথাবার্তা বানিয়ে মিথ্যা বলে তার ক্রোধ থেকে রক্ষা পেতাম। কিন্তু আপনি হলেন আল্লাহর রাসূল যদি আজ মিথ্যা বলে আপনাকে সন্তুষ্ট করি তা হলে হয়ত আল্লাহপাক কাল আপনাকে আমার উপর অসস্তুষ্ট করে দিবেন। আর যদি আপনার নিকট সত্য বলি যার ফলে আপনি অসস্তুষ্ট হয়ে যেতে পারেন কিন্তু আল্লাহর ফযলে আমার আশা এই যে, তিনি আমাকে ক্ষমা করে দিবেন । মূলত আমার কোন ওযর নেই, আমি অপরাধী । নবী (সা) বললেন, এই ব্যক্তি সত্য কথা বলেছে। এখন তুমি যাও, আল্লাহ হয়ত তোমার ব্যাপারে কোন আয়াত নাযিল করবেন । এমনিভাবে মুররা ইবন রাবী এবং হিলাল ইবন উমাইয়্যা (রা) নবী (সা)-এর খেদমতে হাযির হয়ে অপরাধ স্বীকার করলেন । রাসূল (সা) নির্দেশ প্রদান করেন যে, কেউ যেন এ তিন ব্যক্তির সাথে পঞ্চাশ দিন কথাবার্তা না বলে। সুতরাং সবাই আমাদের সাথে সালাম ও কথাবার্তা বন্ধ করে দেয়। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবাইকে অনাত্বীয় মনে হতে লাগল । হযরত কা'ব (রা) বলেন, আমার দু"সাথী শারীরীক দুর্বলতার কারণে ঘরে অবস্থান করতে থাকে । দিবারাত্র কাদাকাটির মধ্যে অতিবাহিত করে ৷ আমি জওয়ান ছিলাম বিধায় নামাযের জামা 'আতে হাযির হতাম । মোটকথা এমনি পেরেশানীর মধ্যে পঞ্চাশ দিন অতিবাহিত হলো। আল্লাহর যমীন আমাদের উপর সংকীর্ণ হয়ে গেল । সবেচেয়ে বেশি চিন্তা হলো এই জন্য যে, যদি এ অবস্থায় মৃত্যু হয়ে যায় তা হলে রাসূল (সা) এবং মুসলমানগণ আমার জানাযা পড়বে না। পঞ্চাশ দিন পর হঠাৎ সালা পাহাড় থেকে এই বহু আকাজ্কিত এই সুসংবাদ শোনা গেল £ ১1 এ] ৩১ ৮৮৫১ ( হে কা'ব ইবন মালিক, তোমাকে সুসংবাদ) এ সুসংবাদ শুনেই আমি আমি সিজ্দাবনত হয়ে পড়ি এবং উপলব্ধি করলাম যে, বিপদ দূর হয়ে গিয়েছে । রাসূলুল্লাহ (সো) ঘোষণা করেন যে, এ সমস্ত লোকের তাওবা কবুল হয়েছে। চতুর্দিক থেকে লোকজন আমাকে এবং আমার দু'জন সাথীকে সুসংবাদ ও মুবারকবাদ জানানোর জন্য আগমন করে । ইবন ইসহাকের রিওয়ায়াতে বর্ণিত, তারা বলছেন ০ *11| ₹:53 4] (আল্লাহপাক তোমার তাওবা কবুল করার কারণে সীরাতুল মুস্তফা (সা) ৩য় খন্ড__৭ দড্৮৬৬.2110001102,00107

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।