Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

৯৬ সীরাতুল মুস্তাফা (সা) কয়েকজন বিশিষ্ট মু'মিনও নিফাকের কারণে নয়, বরং কোন ওযর এবং কেউ গরম ও লু হাওয়ার কষ্ট থেকে ভীত হয়ে গাযওয়ায় অংশগ্রহণ থেকে পিছনে থেকে যান। হযরত আবু যর গিফারী (রা)-এর উট ছিল দুর্বল । ফলে তিনি এই চিন্তা করেন যে, দু'চার দিনে এই উট পানাহার করে চলার যোগ্য হবে, তখন আমি রাসূল (সা)-এর সাথে গিয়ে মিলিত হব। কিন্তু যখন এই উট থেকে নিরাশ হলেন, তখন স্বীয় আসবাবপত্র পিঠে বহন করে রওয়ানা হয়ে একাকী তাবৃক পৌছেন। নবী (সা) তাকে দেখে বলেন, আল্লাহ আবূ যরের উপর রহম করুন। একা এসেছে, একাই মৃত্যুবরণ করবে, একাই পুনরুথত হবে । মূলত এরূপই ঘটেছে । রাবযাহ্‌ নামক স্থানে তিনি একাকী অবস্থায় ইনতিকাল করেন। দাফন-কাফনের কেউ ছিল না। ঘটনাক্রমে হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রো) কুফা থেকে ফিরে আসছিলেন, তিনি দাফন কাফনের ব্যবস্থা করেন।” “মু'জামে তাবারানী" গ্রন্থে আবু খায়সামা থেকে বর্ণিত, নবী (সা) মদীনা রওয়ানা হওয়া সত্তেও আমি মদীনায় থেকে গেলাম । প্রচণ্ড গরম ছিল। একদিন দ্বিপ্রহরে আমার পরিবারবর্গ ছাউনিতে ঠাণ্ডা পানিসহ সুস্বাদু খাদ্যের ব্যবস্থা করল । এ দৃশ্য দেখে সহসা আমার অন্তরে দুঃখবোধের সৃষ্টি হলো যে, এটা সম্পূর্ণ অন্যায় । রাসূলুল্লাহ (সো) লু হাওয়া এবং গরমের মধ্যে অবস্থান করছেন, আর আমি ছায়ায় উপবেশন করছি, আরাম করছি। তৎক্ষণাৎ উঠে কিছু খেজুর নিয়ে উটে আরোহণ করেন এবং দ্রুতগতিতে রওয়ানা হয়ে যখন মুসলিম বাহিনীর সামনে পৌছেন ৷ তখন নবী (সা) দূর থেকে তাকে দেখে বলেন, আবু খায়সামা আসছে । আমি রাসূল (সা)-এর খেদমতে হাযির হয়ে ঘটনা বর্ণনা করলাম । তিনি আমার কল্যাণের জন্য দু'আ করলেন।২ যারা যুদ্ধে যোগদান করেনি তাদের মধ্যে নেককার মু'মিন হিসেবে হযরত কা'ব ইবন মালিক, হযরত মুররা ইবন রাবী” এবং হিলাল ইবন উমাইয়্যাও ছিলেন। সহীহ বুখারী শরীফে হযরত কাব ইবন মালিক (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সো) গাযওয়ায়ে তাবৃুকের পথে রওয়ানা হয়ে গেলেন। আমি সফরের প্রস্তুতি গ্রহণ করছিলাম । ধারণা ছিল এই যে, দু'-এক দিন পর আসবাবপত্র প্রস্তুত হয়ে যাবে । তখন রাসূল (সা)-এর সাথে মিলিত হব। ইতিমধ্যে বিলম্ব হয়ে গেল এবং কাফেলা অনেক দূর চলে যায়। মদীনায় অক্ষম ব্যক্তিগণ ও মুনাফিক ব্যতীত কেউ বাকী রইল না। যখন আমি এই দৃশ্য প্রত্যক্ষ করতাম তখন আমার অত্যন্ত দুঃখ ও অনুতাপ হত । যখন রাসূলুল্লাহ সা) তাবুক থেকে ফিরে আসেন, তখন মুনাফিকরা মিথ্যা ওযর বর্ণনা করে। রাসুল (সা) বাহ্যিকতাবে তাদের ওযর কবুল করেন এবং অন্তরের বিষয় আল্লাহর উপর সোপর্দ করেন। ১. শারহে মাওয়াইিব, ৩ খ, পূ. ন১। ২. ফাতহুল বারী, ৮ খ, পৃ. ৮৮। দড$৮৬৬.2110001102,00107

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।