৯৪ সীরাতুল মুস্তাফা (সা) থাকে । কিছু দূর যাওয়ার পর খালিদ ইবন ওয়ালীদ তাদের সামনে এসে পৌছেন। একীদরের ভাই হাসান মুকাবিলা করে নিহত হয় এবং একীদর খালিদ ইবন ওয়ালীদের হাতে গ্রেফতার হয়। হযরত খালিদ (রো) বলেন, আমি তোমাকে হত্যা থেকে রক্ষা করতে পারি যদি তুমি আমার সাথে রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে হাযির হতে সম্মত হও । একীদর এতে সম্মত হয়। হযরত খালিদ রো) তাকে নিয়ে রাসূল (সা)-এর খেদমতে উপস্থিত হন। একীদর দু'হাজার উট, আট*শ ঘোড়া, চারশ লৌহ বর্ম এবং চারশ বল্লুম প্রদান করে সন্ধি করে।” মসজিদে দিরার বা ক্ষতিকর মসজিদ বিশ দিন অবস্থানের পর নবী (সা) তাবৃক থেকে মদীনার পথে যাত্রা করেন । মদীনা থেকে এক ঘন্টার পথ দূরে যী'আওয়ান (১151 53) নামক স্থানে পৌছার পর রাসূল (সা) মালিক ইবন দুখশুম এবং মা'আন ইবন আদীকে দেরার মসজিদ ধ্বংস করা ও জ্বালিয়ে দেয়ার জন্য প্রেরণ করেন । মুনাফিরা-রাসূলুল্লাহ সো)-এর বিরুদ্ধে এখানে বসে পরামর্শ করার জন্য এই মসজিদ নির্মাণ করেছিল । যখন রাসূল (সা) তাবৃক যাচ্ছিলেন তখন মুনাফিকরা এসে আরয করে যে, আমরা রুগ্ন ও অক্ষম ব্যক্তিদের জন্য একটি মসজিদ তৈরি করেছি। আপনি সেখানে গমন করে একবার নামায পড়িয়ে দিলে তা মাকবূল ও বরকতময় হয়ে যাবে । নবী (সো) বললেন, এখন আমি তাবৃক যাচ্ছি ফেরার পথে দেখা যাবে । ফেরার সময় রাসূল (সা) এ দু'ব্যক্তিকে মসজিদে দেরার জ্বালিয়ে দেয়ার জন্য নির্দেশ প্রদান করেন । এ সম্পর্কে আল্লাহপাক নিম্নলিখিত আয়াত নাযিল করেন £ ১১০০১৮]। রি 8:১৯59 1১১৫ 1১1 1৯. 1১৯৩। ১2১৪ 21153] 01১0৯519055 ১০ 409০5 21) ৮০১৭৮ ডি ০০০৭ ০০ ভা 45753 ১৮০৫] ক এ 405 3০০৭ ৪০৪ 51১১৯0৮১485 - 4৯,৮১০ 01৯ 7১০১১ ৬০৯৯ 2211415 তিক “যারা মসজিদ নির্মাণ করেছে মুসলমানদের অনিষ্ট করার উদ্দেশ্যে, কুফরী করা এবং মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং এ লোকের জন্য ঘাটি স্বরূপ যে পূর্ব থেকে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করে আসছে, আর তারা অবশ্যই শপথ করবে যে, আমরা শুধু কল্যাণই কামনা করছি। পক্ষান্তরে আল্লাহ সাক্ষী প্রদান করছেন যে, তারা অবশ্যই মিথ্যাবাদী । আপনি কখনো সেখানে (মসজিদে দিরারে) দীড়াবেন ১. উয়ুনুল আসার, ২ খ. পৃ. ২২। দড্৮৬৬.2110001102,00107
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।