Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তাফা (সা) ৯৩ পানি পান করে তৃপ্ত হয়। সেখান থেকে রওয়ানা হওয়ার পর রাসূল সো)-এর উট হারিয়ে যায়। এক লোক বলে, তিনি আসমানের খবর বর্ণনা করেন কিন্তু নিজের উটের খবর নেই যে, এটা কোথায়? নবী (সা) বলেন, আল্লাহর শপথ! আমার কোন বিষয়ের ইল্ম নেই, তবে আল্লাহ আমাকে যা কিছু অবহিত করেন । এখন আল্লাহপাকের ইলহামের মাধ্যমে আমি অবগত হয়েছি যে, আমার উট অমুক ময়দানে রয়েছে এবং এর মিহার (নাসারন্দ্রের রশি) এক বৃক্ষের সাথে আটকে গিয়েছে, যার ফলে এটা সেখানে আটকিয়ে আছে। ফলে সাহাবাগণ সেখানে গমন করে এ উট নিয়ে আসেন। (বায়হাকী ও আবু নুয়াইম) তাবুক পৌছার একদিন পূর্বে রাসূল (সা) ইরশাদ করেন, আগামীকাল চাশতের সময় তোমরা তাবৃকের কূপের নিকট পৌছবে । কেউ যেন এ কৃপ থেকে পানি সং না করে। যখন এ কূপের নিকট পৌছে, তখন সেখান থেকে ফৌটা ফৌটা পানি নির্গত হচ্ছিল। একটি পাত্রে কিছু পানি জমা করা হলো । নবী (সা) এ পানি দ্বারা স্বীয় হাত-মুখ ধৌত করে এ পানি কূপের মধ্যে ঢেলে দেন। ফলে এ কুপ পানিতে কানায় কানায় ভর্তি হয়ে ফোয়ারা জারী হয়ে যায়, যার ফলে সমস্ত সৈন্য তৃপ্তি সহকারে পানি পান করে। নবী (সা) মু'আয ইবন জাবাল (রা)-কে উদ্দেশ্য করে বলেন, হে মু'আয! যদি তুমি জীবিত থাক, তাহলে এ এলাকা বাগানের দ্বারা সবুজ ও সতেজ দেখতে পাবে । মুসলিম) ইবন ইসহাকের রিওয়ায়াতে বর্ণিত আছে, অদ্যাবধি এ ফোয়ারা জারী আছে এবং দূর থেকে এর আওয়ায শুনা যায়। (খাসাইসে কুবরা, ১ খ, পৃ. ২৭৩) তাবৃক পৌছার পর রাসূল (সা) সেখানে বিশদিন অবস্থান করেন। কিন্তু কেউ মুকাবিলার জন্য আসেনি । কিন্তু নবী (সা)-এর আগমন ব্যর্থ হয়নি । শত্রুরা ভীত হয়ে পড়ে এবং আশেপাশের গোত্রের লোকেরা হাযির হয়ে আত্মসমর্পণ করে| জিরবা, আযয়খ এবং আমলার শাসকগণ রাসূল (সা) -এর খিদমতে হাযির হয়ে সন্ধি করে জিষিয়া প্রদানে সম্মত হয় । রাসূল (সো) সন্ধিপত্র লিখিয়ে তাদের নিকট হস্তান্তর করেন। এ স্থান থেকেই নবী (সা) হযরত খালিদ ইবন ওয়ালিদ (রা)-কে চারশ* বিশজন আরোহীর সাথে হিরাকল কর্তৃক নিয়োজিত দাওমাতুল জান্দালের শাসক একীদরের মুকাবিলার জন্য প্রেরণ করেন। হযরত খালিদ ইবন ওয়ালীদকে রওয়ানা করার সময় রাসূল (সা) এই নির্দেশ প্রদান করেন যে, শিকার করার অবস্থায় তোমরা তাকে পাবে তাকে হত্যা করবে না, বরং গ্রেফতার করে আমার নিকট নিয়ে আসবে । হ্যা, যদি সে বিদ্রোহ করে, তাহলে তাকে হত্যা করবে । হযরত খালিদ (রা) চাদনী রাতে সেখানে পৌছেন। গ্রীম্মকাল ছিল। একীদর এবং তার স্ত্রী দুর্গের ছাদে বসে গান শুনছিল। হঠাৎ একটি নীল গাভী দূর্ণের ফটকে এসে ধাক্কা দেয়। একীদর সাথে সাথেই তার ভাই ও কয়েক বন্ধুকে নিয়ে শিকারে বের হয় এবং ঘোড়ায় আরাহণ করে এর পিছনে দৌড়াতে ফড্৮৬৬.2110001102,00107

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।