Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

৯২ সীরাতুল মুস্তাফা (সা) এ জন্য নবী (সা) সামুদ গোত্রের পানি দ্বারা যে আটা গোলান হয়েছে, তা উটগুলোকে খাওয়ানোর জন্য নির্দেশ প্রদান করেন৷ এরূপ পানি জন্তুর মেযাজের উপযুক্ত, মানুষের জন্য নয়। অধিকন্তু নবী (সা) যখন এই আযাবের এলাকা অতিক্রম করছিলেন, তখন তিনি এই আশংকা করেছেন যে, আল্লাহ না করুন, এ অঞ্চলের বিষাক্ত আবহাওয়ার প্রতিক্রিয়া সাহাবাদের উপর পতিত না হয় । এর থেকে হিফাযতের জন্যই তিনি প্রতিষেধক হিসেবে পরামর্শ প্রদান করেন যে, মাথা নত করে ক্রন্দন করে অর্থাৎ স্বীয় পাপের কথা স্মরণ করে ভয় ও বিনয়ের সাথে এ স্থান অতিক্রম করবে। ইনজেকশন নেয়ার পর যদি কেউ প্রেগ বা মহামারীর এলাকা অতিক্রম করে, তাহলে তার রোগের কোন আশংকা থাকে না। হে বন্ধুগণ! আল্লাহর দরবারে ক্রন্দন, তাওবা এবং বিনয় পাপের এরূপ প্রতিষেধক ইনজেকশন, সবচেয়ে বিষাক্ত পদার্থও এরপর অবশিষ্ট থাকে না। ০১৬০৩ ১৪৯১৭ 5501 31 4103 ০1 ৮০ এ৯৯১৩ 74141 44০৮৯ ১6418০৮5৪19 ০2 এ]।1১4১553 ৬1০০ ০0 4৯11 “হে আল্লাহ! তোমার জন্য পবিত্রতা এবং তোমার জন্যই প্রশংসা । আমি সাক্ষ্য প্রদান করছি যে, তুমি ছাড়া কোন মাবুদ নেই, তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার নিকট তাওবা করছি। আল্লাহ তা'আলা বলেন, যারা যুলুম করেছে তাদের প্রতি তোমরা ঝুঁকে পড়বে না। তাহলে অগ্নি তোমাদেরকে স্পর্শ করবে ।” (সূরা হুদ £ ১১৩) - ৫৪১1 1৯৮1৮ ০১। ০৩৮০০ ১৯৫০৪ “এবং তোমরা বাস করতে তাদের বাসভূমিতে, যারা নিজেদের প্রতি যুলম করেছে।” (সূরা ইব্রাহীম 8 ৪৫) যালিমদের প্রতি মনোযোগী হওয়া এবং তাদের বাড়িতে অবস্থান করাও ক্রোধ বা অসন্তোষের কারণ । হিজর (১৯০) নামক স্থানে পৌছে নবী সো) এ নির্দেশ প্রদান করেন, যেন কেউ একাকী বের না হয়। ঘটনাক্রমে দু'ব্যক্তি একাকী বের হয়ে পড়ে । একজনের দমবন্ধ হয়ে যায় যা রাসূল (সা)-এর দম করে দেয়ায় সুস্থ হয়ে যায় । অপর ব্যক্তিকে বায়ু তায় পাহাড়ে নিক্ষেপ করে । তিনি দীর্ঘ দিন পর মদীনায় পৌছেন। এটা হলো বায়হাকী ও ইবন ইসহাকের রিওয়ায়াত। সহীহ মুসলিমের রিওয়ায়াতের দ্বারা প্রতীয়মান হয় যে, তাবৃকে এ ঘটনা সংঘটিত হয়েছে! সম্ভবত ঘটনা দু'টি ছিল। অথবা ইবন ইসহাক ও বায়হাকীর রিওয়ায়াতে বর্ণনাকারীর সন্দেহ ছিল। আল্লাহই ভাল জানেন। সামনে অগ্রসর হয়ে এক মনযিলে থামেন, সেখানে পানি ছিল না। খুবই পেরেশান ছিলেন। আল্লাহপাক নবী (সা)-এর দু'আর বরকতে বৃষ্টি বর্ষণ করেন, যার ফলে সবাই দড্৮৬৬.211000110900107

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।