Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তাফা (সা) ৯১ সামূদ জাতির আবাসভূমি অতিক্রম, সেখানকার পানির বিষয় নির্দেশ এবং এর রহস্য পথিমধ্যে এ দৃষ্টান্তমূলক ও বিপদজনক স্থান পড়ে যেখানে সামূদ গোত্রের উপর আল্লাহর আযাব নাধিল হয়েছিল । যখন নবী (সা) এ স্থান অতিক্রম করছিলেন, তখন পবিত্র চেহারা কাপড় দিয়ে ঢেকে নেন, উটকে গতিশীল করেন এবং সাহাবাগণকে এই নির্দেশ প্রদান করেন যেন, কোন ব্যক্তি এ যালিমদের বাড়ি ঘরে প্রবেশ না করে, এখানের পানি পান না করে। অযু না করে এবং মাথা নত করে ক্রন্দন করতে করতে রাস্তা অতিক্রম করে। যারা ভুলে অথবা অজ্ঞতার কারণে পানি নিয়েছে অথবা এ পানি দ্বারা আটা গুলিয়েছে, তাদেরকে এই নির্দেশ দেয়া হয় যে, তারা যেন পানি ফেলে দেয় এবং এ আটা উটকে খাইয়ে দেয় । (বুখারী শরীফ, কিতাবুল আব্িয়া; ফাতহুল বারী, ৬ খ, পৃ. ২৬৮; শারহে মাওয়াহিব, ৩ খ, পৃ. ৭৩) মসজিদে হারাম, মসজিদে আকসা এবং মসজিদে নববী, যা সর্বদা আল্লাহ তাআলার আনুগত্য ও ইবাদতে আবাদ থাকে, সেখানে গমন করা, অবস্থান করা নৈকট্য লাভ এবং কল্যাণ ও বরকতের কারণ এবং রহমত নাধিলের উপায় । পক্ষান্তরে যে স্থানে দীর্ঘকাল আল্লাহপাকের নাফরমানীর কেন্দ্র ছিল এবং আল্লাহ তা'আলার গযব ও শাস্তি নাধিল হয়েছিল, সেখানে ইচ্ছাকৃত প্রবেশ করা অত্যন্ত বিপদজনক ছিল। যেভাবে আল্লাহ তা'আলার হেরেমে প্রবেশকারীর জন্য নির্দেশ রয়েছে 8 (2০1 ১13 2135 59 (যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে, সে নিরাপদ হয়ে যাবে |) এমনিভাবে আযাবের স্থানে প্রবেশ করলে আযাব নাধিল হওয়ার আশংকা থাকে । পবিত্র কাবার তাওয়াফ কেউ করুক বা না করুক, তা কল্যাণ, বরকত ও নূরের তাজান্ত্রীর উৎস এবং তা দর্শনের মাধ্যমে অন্তরের কালিমা ও পঙ্চিলতা দূরীভূত হয়ে যায়। এ অঞ্চলের আবহাওয়াই অন্তরের রোগের শিফা । সুতরাং এটা কোন আশ্চর্যের বিষয় নয় যে, অন্তরের চিকিৎসকের দৃষ্টিতে আযাবের স্থানের আবহাওয়া বিষাক্ত এবং সেখানের বিষাক্ত কীট আত্মার জন্য অনিষ্টকর হতে পারে । ফলে তিনি এ স্থানের পানি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন এবং যে কৃপ থেকে হযরত সালিহ (আ)-এর উট পানি পান করেছিল, সেখান থেকে পানি নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন । কেননা এ কূপ নাফরমানী এবং আল্লাহর গযব থেকে পবিত্র ছিল । যমযমের পানি যেহেতু পবিত্র এবং যাহিরী ও বাতেনী রোগের মহৌষধ, ফলে এ পানি পান করার জন্য তাগিদ করেছেন যে, যে পরিমাণ সম্ভব পান কর। যে বদ-নসীব আল্লাহ ও তার রাসূলের নাফরমানীর মধ্যে ডুবে রয়েছে, যার ফলে তাদের উপর আল্লাহর আযাব নাষিল হয়েছে, তারা প্রকৃতপক্ষে চতুষ্পদ জন্তুর মত বরং তাদের চেয়েও অধিক নিকৃষ্টতর ৷ যেমন আল্লাহপাক বলেছেন “/:২। ১৯ :/? 2.১%.4 41491 (তোরা চতুষ্পদ জন্তুর মত, বরং তার চেয়েও নিকৃষ্টতর) দড্৮৬৬.2110001102,00107

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।