Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

৯০ সীরাতুল মুস্তাফা (সা) নেয়া হয়, তবুও তা গাযওয়া থেকে ফিরে আসার সময় পর্যন্ত সীমাবদ্ধ ছিল। যেমন কোন বাদশাহ সফরে গমনের সময় কাউকে রাজধানীর প্রতিনিধি নিযুক্ত করে থাকেন এবং এই প্রতিনিধিত্ব ফিরে আসার সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে । ফিরে আসার পর নিজে থেকেই তা সমাপ্ত হয়ে যাবে । এই কিছু সময়ের প্রতিনিধিত্ব এই বিষয়ের দলীল নয় যে, বাদশাহর ইনতিকালের পর এই ব্যক্তিই বাদশাহর খলীফা হবে । অবশ্য এই দায়িত্ব প্রদানের দ্বারা প্রতিনিধিত্ব যোগ্যতা প্রমাণিত হয় । কিন্তু আমরা এ কথা বলছি না যে, হযরত আলী (রা)-এর মধ্যে খিলাফতের যোগ্যতা ছিল না, বরং সমস্ত আহলি সুন্নাত ওয়াল জামা“আত হযরত আলীর (রা) যোগ্যতা ও দক্ষতার কথা একান্ত আন্তরিকভাবে স্বীকার করেন । তবে এর দ্বারা অন্যান্য খলীফাদের যোগ্যতাকে অস্বীকার করা হয়না । অন্য হাদীস দ্বারা তাদের পরিপূর্ণ যোগ্যতার বিষয়টিও সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। সুতরাং বাদশাহ যদি রাজধানী থেকে বাইরে গমনের সময় কাউকে নির্দিষ্ট সময়ের জন্য প্রতিনিধি নিযুক্ত করে যান, তবে তা এ বিষয়ের দলীল নয় যে, বাদশাহর ইনতিকালের পরও এঁ ব্যক্তিই বাদশাহ হবে । কাজেই বাড়িঘর ও পরিবারবর্ণের হিফাষত ও রক্ষণাবেক্ষণের সাথে যে দায়িত্ব সম্পর্কিত, তা মহান খিলাফতের দলীল হিসেবে গ্রহণ করা চূড়ান্ত পর্যায়ের নির্ুদ্ধিতা ছাড়া আর কিছুই নয়। নবী (সা)-এর পবিত্র অভ্যাস ছিল এই যে, যখন তিনি কোন গাযওয়ায় গমন করতেন, তখন মদীনায় কাউকে প্রতিনিধি নিযুক্ত করে যেতেন। যখন সফর থেকে ফিরে আসতেন তখন এ প্রতিনিধিত্ নিজে নিজেই শেষ হয়ে যেত। কোন ব্যক্তিই এ ধারণা পোষণ করত না যে, কিছু সময়ের জন্য কোন সাহাবার প্রতিনিধিত্কে মহান খিলাফতের ধারাবাহিকতার দলীল হিসেবে মনে করা হবে। এবার বাকী রইল এ বিষয় যে, নবী (সা) এ হাদীসে হযরত আলী (রা)-কে হযরত হারূন (আ)-এর সাথে সাদৃশ প্রদান করেছেন । এ বিষয়ে আমরা আরয করব যে, এই সাদৃশ্য দ্বারা নিশ্চয়ই এক প্রকার ফযীলত প্রমাণিত হবে কিন্তু সাদৃশ দ্বারা সমস্ত বিষয়ে সমতা জরুরী নয় । এ হাদীসে যদিও হযরত আলী (রা)-কে হযরত হারূন (আ) সাথে সাদৃশ্য প্রদান করা হয়েছে, পক্ষান্তরে বদরযুদ্ধে গ্রেফতারকৃত কয়েদীদের সম্পর্কে যখন রাসূল (সা) সাহাবাদের সাথে পরামর্শ করেন, তখন তিনি হযরত সিদ্দীক আকবর (রা)-এর হযরত ইবরাহীম (আ) এবং হযরত ঈসা (আ)-এর সাথে সাদৃশ প্রদান করেছেন। হযরত উমর (রা)-কে হযরত নূহ (আ) ও হযরত মুসা সাথে সাদৃশ প্রদান করেছেন। কাউকে.হযরত নূহ আ) ও হযরত মূসা (আ)-এর সাথে সাদৃশ প্রদান করা ০৬ ১৭ ০৩১৮৯ ২1১ ৬১০ 5১। বলা থেকে অনেক উত্তম | মোটকথা নবী (সা) ত্রিশ হাজার সৈন্যের এক বাহিনী নিয়ে মদীনা থেকে রওয়ানা হলেন, এ বাহিনীতে ছিল দশ হাজার ঘোড়া ।১ যোরকানী, শারহে মাওয়াহিব) ১. উয়ুনূল আসার , ২ খ. পৃ. ২১৬। দড্৮৬৬.2110001102,00107

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।