সীরাতুল মুস্তাফা (সা) ৮৯ অবস্থায় যে, তাদের চোখ দিয়ে অশ্রু বের হচ্ছিল। এই দুঃখে যে, তারা এমন কোন বন্তু পাচ্ছে না যাব্যয় করবে ।” (সুরা তাওবা ৪ ৯২) হযরত আবদুল্লাহ মুগাফফাল ও আবু লায়লা, আবদুর রহমান ইবন কাঁবৰ রো) যখন নবী (সা)-এর নিকট থেকে অবস্থায় ফিরে যাচ্ছে, এমন সময় পথে ইয়ামীন ইবন আমর নযরীর সাক্ষাৎ হলে তিনি ক্রন্দনের কারণ জিজ্ঞাসা করেন । তারা বললেন, রাসূলুল্লাহ (সা) নিকট বাহন নেই এবং আমাদেরও আসবাবপত্র ক্রয় করার ক্ষমতা নেই। এখন অনুতাপের বিষয় হলো আমরা এই গাযওয়ায় অভিযানে অংশগ্রহণ থেকে বঞ্কিত থেকে যাচ্ছি। এ ঘটনা শুনে ইয়ামীনের অন্তর ভারাক্রান্ত হয়ে উঠলো । তৎক্ষণাৎ তিনি একটি উট ক্রয় করেন এবং তাদের আসবাবপত্রের ব্যবস্থা করেন ।৯ সাহাবায়ে কিরাম রওয়ানার জন্য প্রস্তুত হলে নবী (সা) মুহাম্মদ ইবন মুসলিমকে স্বীয় প্রতিনিধি এবং মদীনার প্রশাসক বা গভর্নর নিয়োগ এবং হযরত আলীকে পরিবারবর্গের হিফাযত ও দেখাশুনার জন্য মদীনায় থাকার নির্দেশ প্রদান করেন । হযরত আলী (রা) আরয করেন, হে আল্লাহর রাসূল! আপনি আমাকে শিশু মহিলাদের নিকট রেখে যাচ্ছেন? তখন নবী (সা) বললেন, তুমি কি এর উপর সন্তুষ্ট নও যে, আমার সাথে তোমার এ সম্পর্ক হোক যা হযরত মূসা (আ)-এর সাথে হযরত হারূন (সা)-এর ছিল? কিন্তু আমার পর কোন নবী হবে না। (বুখারী) হাদীস ৮০৬৭ ০০ ০৩১৯ ২1১০ ১০ 5০1 -এর ব্যাখ্যা এ হাদীস দ্বারা শী'আ সম্প্রদায় হযরত আলীর রো) খিলাফত সম্পর্কে দলীল পেশ করে বলেন, রাসূল (সা)-এর পর খিলাফতের হকদার ও অধিকারী হলেন হযরত আলী (রা)। আহ্লি সুন্নাত ওয়াল জামা'আত বলেন, নবী (সা)-এর সফরে গমনের সময় হযরত আলী (রা)-কে স্বীয় পরিবারবর্গের হিফাযতের দায়িতে রেখে যাওয়ার দ্বারা হযরত আলীর আমানতদারী, সততা ও বৈশিষ্ট্যের কথা নিঃসন্দেহে প্রমাণিত হয়। কেননা স্বীয় পরিবারবর্গের রক্ষণাবেক্ষণ ও হিফাযতের দায়িত্ব তার উপর ন্যাস্ত করা হয় যার আমানতদারী, সততা, ন্যায়-নিষ্ঠা, স্নেহ মহব্বতের উপর আস্থা ও বিশ্বাস থাকে, বংশধর ও সন্তান-সন্ততিকে এ কাজে নিয়োগ করা হয়। কিন্তু ইনতিকালের পর তুমিই আমার খলীফা নিযুক্ত হবে", হাদীসে এ বিষয়ের সাথে কোন সম্পর্ক নেই। এছাড়া হযরত আলী (রা)-কে এ স্থলাভিষিক্ত করা শুধু পরিবারবর্পের মধ্যে সীমাবদ্ধ ছিল। কেননা গাযওয়ায় গমনের সময় রাসূল (সা) মুহাম্মদ ইবন মাসলামাকে মদীনার শাসনকর্তা, সাবা ইবন আরফা (রা)-কে মদীনার কোতওয়াল এবং আবদুল্লাহ ইবন উন্মে মাকতৃম (রো)-কে মসজিদে নববীর ইমাম নিযুক্ত করেন। এতে প্রতীয়মান হয় যে, হযরত আলী খিলাফত উদ্দেশ্য ছিল না, বরং পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল । যদি ধরে ১. প্রাগুক্ত, পৃ. ৬৬ ফ্,9110000109.001)
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।