Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

৮০ সীরাতুল মুস্তাফা (সা) (সা)-গোত্রের মুহাজিরগণ, তার আত্মীয় স্বজন ঈমান আনয়ন করেন। তারা বংশ মর্ধাদায় সবচেয়ে মর্যাদাবান এবং কাজকর্ম ও আমলের দিক দিয়েও সর্বোত্তম | অতঃপর আমরা সর্বপ্রথম আল্লাহর পথে রাসূলুল্লাহ (সা)-এর দাওয়াতে সাড়া দিয়েছি। মুহাজিরদের পর আমরা আনসারগণ হলাম রাসূলুল্লাহ (সা)-এর দাওয়াত কবুল করার ক্ষেত্রে অগ্রগামী ৷ আমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী এবং রাসূলুল্লাহর ওযীর ৷ আমরা লোকজনের সাথে এ সময় পর্যন্ত জিহাদ করে থাকি যতক্ষণ না তারা ঈমান আনয়ন করে। যারা ঈমান আনয়ন করে, তারা তাদের জীবন ও মাল-দৌলত নিরাপদ করে নেয় এবং যারা কুফরী করে, তাদের সাথে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জিহাদ করা ও তাদেরকে হত্যা করা আমাদের জন্য সহজ । এটা আমার বক্তব্য । আমি আমার জন্য এবং সমস্ত মু'মিন নর-নারীর জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে দু'আ করছি। আল্লাহ তোমাদের উপর শান্তি বর্ষণ করুন।” এরপর যবরকান ইবন বদর তাদের গৌরবময় কীর্তি সম্পর্কে প্রশংসাসূচক এক কবিতা আবৃত্তি করে । নবী (সা) হাসসান ইবন সাবিত (রা)-কে এর জবাব প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন। হযরত হাস্সান ইবন সাবিত (রা) এর জবাবে তাৎক্ষণিকভাবে এক কবিতা আবৃত্তি করেন । আকার ইবন হাবিস বলেন, আল্লাহর শপথ! আপনার খতীব আমাদের খতীব থেকে এবং আপনার কবি আমাদের কবি থেকে বড় ও মর্যাদাবান এবং সবাই ইসলাম গ্রহণ করে । নবী (সা) তাদেরকে উপহার প্রদান করেন এবং তাদের সব কয়েদীকে ফেরত দান করেন ।+ বনী মুসতালিকের নিকট ওয়ালীদ ইবন উকবা ইবন আবু মুয়াইতকে প্রেরণ নবী (সো) ওয়ালীদ ইবন উকবাকে সাদাকা আদায় করার জন্য বনী মুসতালিকের নিকট প্রেরণ করেন । তারা এ সংবাদ শুনে অত্যন্ত আনন্দ চিত্তে অস্ত্রশস্ত্র নিয়ে সৈন্যদের মত শান-শওকতের সাথে ওয়ালীদের অভ্যর্থনা জ্ঞাপনের জন্য গমন করে । আইয়্যামে জাহিলিয়াত থেকে ওয়ালীদের গোত্র ও বনী মুসতালিকের মধ্যে শত্রুতা চলে আসছিল । দূর থেকে এ দৃশ্য প্রত্যক্ষ করে ওয়ালীদ এই ধারণা করে যে, পূর্ব শক্রতার কারণে এ 'সমস্ত লোক মুকাবিলার জন্য এগিয়ে আসছে । ফলে ওয়ালীদ রাস্তা থেকে ফিরে যায় এবং নবী (সা)-এর দরবারে এসে বর্ণনা করে যে, তারা মুরতাদ হয়ে গিয়েছে। তারা যাকাত আদায় করতে অন্বীকার করেছে। নবী (সা) এ সংবাদ শুনে অবাক হয়ে গেলেন। রাসূল (সা) বিষয়টি নিয়ে উৎকণ্ঠার মধ্যে ছিলেন। এ সংবাদ বনী মুসতালিকের নিকট পৌছে। তারা সাথে সাথে একটি প্রতিনিধি রাসূল (সা) দরবারে প্রেরণ করেন। তারা নবী করীমের (সা) দরবারে এসে প্রকৃত অবস্থা সম্পর্কে অবহিত করেন। তখন এ আয়াত নাযিল হয় ঃ ১. যারকানী, ৩ খ. পৃ. ৪২-৪৫ দড্৮৬৬.21170001109,00107

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।