সীরাতুল মুস্তাফা. (সা) ৭৭ আদী ইবন হাতিম রো) তায় ও বনী আসাদ মালিক ইবন নুওয়ায়রাহ (রা) বনী হানযালা+ সারীয়া উয়়াইনা ইবন হাসান ফাযারীকে বনী তামীম গোত্রের নিকট প্রেরণ মুহাররম ৯ হিজরী ৷ নবী (সা) বিশর ইবন সুফিয়ান আদাবীকে সাদাকা আদায় করার জন্য প্রেরণ করেন। লোকজন যাকাত প্রদানের জন্য তৈরি হয়ে যায় কিন্তু বনী তামীম এতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং বলে, আল্লাহর শপথ! এখান থেকে একটি উটও যাকাত হিসেবে প্রেরণ করা হবে না এবং তলোয়ার উত্তোলন করে তারা লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। বশর এ অবস্থা প্রত্যক্ষ করে ফিরে আসেন । নবী (সা) উয়াইনা ইবন হাসান ফাযারীকে পঞ্চাশজন অশ্বারোহীর এক বাহিনীর নেতৃত্ব দিয়ে বনূ তামীমের আবাসস্থল সাকীয়া নামক স্থানে প্রেরণ করেন। এ স্থানটি ছিল জুহফা থেকে সতের মাইল দূরে অবস্থিত। রাতে পৌছেই তাদের উপর আক্রমণ চালান এবং এগারজন পুরুষ, একুশজন নারী ও ব্রিশজন শিশু গ্েফতার করে মদীনায় নিয়ে আসেন । বনী তামীম বাধ্য হয়ে দশজনের একটি দল নবী (সা)-এর দরবারে প্রেরণ করেন। এদের মধ্যে আতার ইবন হাজিব, যিবর কান, কায়স ইবন আসিম ও আকরা' ইবন হাবিস অন্তর্ভূক্ত ছিলেন। মদীনা পৌছার পর তারা নবী (সা)-এর পবিত্র হুজরার পিছনে দাড়িয়ে ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ (সা) বাইরে এসো, আমরা তোমার সাথে আত্মগৌরব ও কাব্যের মাধ্যমে মুকাবিলা করব । আমাদের প্রশংসা সৌন্দর্যময় এবং তিরঙ্কার ও অপবাদ হলো কলংকময় । নবী (সা) বললেন, এই শান ও মর্যাদা তো আল্লাহর । আমি কবিও নই এবং আমাকে অহংকার করার নির্দেশও দেয়া হয়নি । তখন এই আয়াত নাযিল হয় £ 74511 3 9১158528 ধা ০1০৯। প55 ৩, ১৩০ ০: 0। 81715251527 “নিশ্চয়ই যারা প্রাচীরের আড়াল থেকে আপনাকে উঁচু স্বরে ডাকে, তাদের অধিকাংশই নির্বোধ । যদি তারা আপনার তাদের কাছে বের হওয়া পর্যন্ত অপেক্ষা করত, তাহলে এটা তাদের জন্যই কল্যাণকর হত। আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু ।” (সূরা হুজুরাত ৪ ৪-৫) সমীক্ষা ঃ হযরত আবদুল্লাহ ইবন আব্বাস (রা) উলুমুল কুরআন শিক্ষা লাভের জন্য প্রখ্যাত কিরা'আত বিশারদ হযরত উবাই ইবন কা'ব রো)-এর বাড়ি গমন করতেন কিন্তু আদব রক্ষার্থে কখনো দরজায় খটখট করতেন না, যতক্ষণ পর্যন্ত তিনি বাইরে না আসতেন ততক্ষণ পর্যন্ত তার অপেক্ষায় বসে থাকতেন। একবার হযরত উবাই ইবন ১. যাদুল মা'আদ, ২ খ, পৃ. ২০১। দড$৮৬৬.2110001109,00107
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।