Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

৭৬ সীরাতুল মুস্তাফা (সা) গভর্নর ও শাসক নিয়োগ মকা বিজয়ের পর প্রায় সমস্ত আরব উপদ্বীপ ইসলামী সাম্রাজ্যের অন্তর্ভূক্ত হয়। সুতরাং সর্বত্র ইসলামী আইনের বাস্তবায়ন জরুরী হয়ে পড়ে । তাই ইসলামী শাসন প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে তিনি বিভিন্ন অঞ্চলে পৃথক পৃথক শাসক নিযুক্ত করেন । বাযান ইবন সাসানকে ইয়ামনের শাসক নিযুক্ত করেন। বাযান কিস্রার পক্ষ থেকে ইয়ামনের শাসক ছিলেন । কিসরার নিহত হওয়ার পর বাযান ইসলাম এহণ করেন । ফলে রাসূল (স) বাযানকে পূর্বের ন্যায় ইয়ামনের শাসক হিসেবে নিয়োজিত রাখেন এবং যতদিন পর্যন্ত বাযান জীবিত ছিলো ততদিন পর্যন্ত তাকে একই পদে বহাল রাখেন । বাযানের ইনতিকালের পর তার পুত্র শাহর ইবন বাযানকে সান'আর শাসক নিযুক্ত করেন। শাহরের মৃত্যুর পর খালিদ ইবন সাঈদ ইবনুল আ“স উমূভী সান“আর শাসক নিযুক্ত হন। এছাড়া যিয়াদ ইবন লবীদ আনসারী মৃতার, আবু মূসা আশ'আরীকে যবীদ ও আদনের, উসায়দকে মক্কার শাসক এবং হযরত আলী (র)-কে ইয়ামনের কাষী (বিচারক) নিযুক্ত করেন। হিজরী ৯ ৯ হিজরীর প্রারন্তে নবী (সা) বেশ কিছু সংখ্যক কর্মচারীকে রাজ্যের বিভিন্ন এলাকায় যাকাত ও সাদাকা আদায় করার জন্য প্রেরণ করেন। আদায়কারীর নাম যে গোত্রের নিকট প্রেরণ করা হয় উয়ায়না ইবন হাসান ফাযারী (রা) বনী তামীম বুরায়দা ইবনুল হাসীব (রা) আসলাম ও আক্কার ইবাদ ইবন বিশর আশহালী (রা) সালীম ও মুযায়না রাফি ইবন মাকীস (রা) জুহায়না আমৃর ইবনুল আ“স (রো) বনী ফাযারাহ দিহাক ইবন সুফিয়ান কিলাবী (রা) বনী কিলাব বিসর ইবন সুফিয়ান কা'বী (রা) বনীকাঁৰ ইবনুল লুতাবীয়া আযদী রো) বনী যুবইয়ান২ আলা ইবনুল হাযরামী রো) বাহরাইন হযরত আলী মুরতাযা রো), নাজরান ২. তাবাকাত ইবন সা'দ, খ, পৃ. ১১৫। দড্৮৬৬.21170001109,00107

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।