Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

৭২ সীরাতুল মুস্তাফা সো) একদিকে নবী (সা) বলে যাচ্ছেন অপরদিকে জীবন উৎসগীকৃত আনসারগণ ক্রন্দন করতে করতে তাদের দীড়ি ভিজে উঠে এবং তীরা বলে উঠেন, আমরা অন্তর দিয়ে এই বন্টনের উপর সন্তুষ্ট আছি যে,আল্লাহ্‌্র রাসূল (সা) বন্টনে আমাদের অংশে এসেছেন। এর পর সভার সমান্তি হয়ে যায়। (তোরীখে+ ইবনুল আসীর, ২ খ. পৃ. ১৩১) উমরায়ে জি“রানা নবী (সা) ৮ যিলকা"দ রাতে জি'রানা থেকে উমরার উদ্দেশ্যে মক্কা রওয়ানা হন। সেখানে পৌছে ইতাব ইবন উসায়দকে মক্কার গভর্নর নিযুক্ত করেন এবং হযরত মু'আয ইবন জাবালকে দীনের তালীম প্রদানের জন্য মু'আল্লিম নিয়োগ করেন । দু'মাস ষোল দিন পর ২৭ যিলকা'দ সাহাবাগণকে নিয়ে রাসূলুল্লাহ (সা) মদীনায় আগমন করেন ।২ মুত“আ বিয়ে হারাম হওয়া নবী (সা) যখন আওতাস থেকে উমরা করার জন্য মক্কা আগমন করেন, তখন তিনি কাবা ঘরে দীড়িয়ে কাবার উভয় দরজা দু'হাতে আকড়ে ধরে ইরশাদ করেন, “কিয়ামত পর্যন্ত চিরস্থায়ীভাবে মুত“আ হারাম করা হয়েছে।” যেহেতু এই ঘোষণা রাতে হয়েছিল এবং শ্রোতার সংখ্যা ছিল কম, ফলে সবাই এ সংবাদ অবগত হতে পারেনি, তাই কেউ কেউ বেখবর হওয়ার কারণে মুত'আ বিয়েতে জড়িয়ে পড়ে । এ জন্য নবী (সা) তবুক অভিযানকালে পুনরায় মুত“আ হারাম হওয়ার ঘোষণা প্রদান করেন। অতঃপর হযরত উমর (রা)-খিলাফতের সময় কোন কোন লোক অজ্ঞতার কারণে মুত'আ বিয়েতে জড়িয়ে পড়ে । এ সংবাদ অবগত হওয়ায় খলীফা মিম্বরের উপর দাড়িয়ে বলেন, নবী করীম (সা) মুত“আ হারাম করেছেন। নবী (সা)-এর কোথাও কোথাও (অজ্ঞতার কারণে মুত“আ হয়েছে) কিন্তু তিনি এ জন্য কাউকে শাস্তি প্রদান করেন নি। অবশেষে মুতআ হারাম হওয়া প্রমাণিত হয়েছে । কাজেই আমার এই ঘোষণার পর যে মুত*আ করবে, আমি তার উপর যিনা বা ব্যভিচারের শাস্তি প্রয়োগ করব। হযরত উমরের (রা) এই অকাট্য ঘোষণার পর মুত“আ চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। বিভিন্ন ঘটনাবলী ১. এ বছর ৮ম হিজরী) ইতাব ইবন উসায়দ (রা) আরবের নিয়মানুযায়ী সমস্ত মুসলমানকে হজ্জ করিয়েছেন । ২. এ বছরই যিলহাজ্জ মাসে হযরত মারিয়া কিবতিয়ার গর্ভে ইবরাহীম ইবন মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা) জন্ম গ্রহণ করেন। ১. নবী (সা)-এর মূল বক্তব্যের অধিকাংশ ফাতহুল বারী, ৮ খ. পৃ. ৪০ এবং যারকানী, ৩ খ. পৃ. ৩৮ উল্লেখ করা হয়েছে। কিন্তু তারতীব অনুযায়ী তারীখে ইবনুল আসীরে উল্লেখ রয়েছে। ২ যারকানী, ৩ খ, পৃ. ৪১। দড্৮৬৬.21170001102,00107

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।