Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তাফা (সা) ৭১ একত্র করে ইরশাদ করেন, হে আনসারগণ! আমি এসব কী শ্রবণ করছিঃ আনসারগণ বললেন, হে আল্লাহর রাসুল! আমাদের মধ্যে কোন নেতৃত্ স্থানীয় এবং বুদ্ধিমান ব্যক্তি এটা বলেনি । অবশ্য কোন কোন যুবক হয়ত এরূপ বলেছে। নবী (সা) বলেন, হে আনসারগণ! তোমরা কি পথভ্রষ্ট ছিলে না। আল্লাহ তা'আলা আমার মাধ্যমে তোমাদেরকে হিদায়াত দান করেছেন । তোমরা পরস্পর শত্রু ছিলে, আল্লাহ তাআলার আমার মাধ্যমে তোমাদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন। তোমরা দরিদ্র দুঃস্থ ছিলে, আল্লাহ পাক আমার মাধ্যমে তোমাদেরকে সম্পদশালী করে দিয়েছেন । আনসারগণ আরয করলেন, আপনি যা বলছেন তা সম্পূর্ণ সঠিক ও সত্য । নিঃসন্দেহে আমাদের উপর আল্লাহপাক ও তার রাসূলের বিরাট ইহসান ও করুণা রয়েছে। নবী (সা) বলেন, তোমরা আমার বক্তব্যের এ জবাব প্রদান করতে পার যে, হে মুহাম্মদ (সা)! যখন আপনাকে লোকজন মিথ্যা প্রতিপন্ন করেছে তখন আমরা আপনার সত্যতার ওপর বিশ্বাস স্থাপন করেছি। যখন আপনার কোন সাহায্যকারী ছিল না তখন আমরা আপনার সাহায্য করেছি। যখন আপনি উপায়হীন ও ঠিকানাবিহীন ছিলেন, তখন আমরা ঠিকানা দিয়েছি। যখন আপনি দরিদ্র ছিলেন, তখন আমরা আপনাকে সাহায্য ও সহানুভূতি প্রদান করেছি। হে আনসারগণ! তোমাদের অন্তর কি এজন্য অসত্তুষ্ট হয়েছে, যে দুনিয়ার এমন কিছু সম্পদ ও আসবাবপত্র-যার হাকীকত দুনিয়ার দৃষ্টিতে মরীচিকার চেয়ে অধিক নয়, তা আমি কিছু লোকের অন্তর জয় করার উদ্দেশ্যে তাদেরকে দিয়েছি এবং তোমাদের ঈমান ও ইয়াকীনের উপর ভরসা করে তোমাদেরকে বাদ দিয়েছি। বুখারী শরীফে বর্ণিত আছে, নবী (সা) ইরশাদ করেন, কুরায়শদের উপর হত্যা ও থ্বেফতারীর বিপদ আপতিত হয়েছে । মুসলমানদের বিপরীতে তাদের জান ও মালের বিভিন্নমুখী ক্ষতি সাধিত হয়েছে । ফলে তাদের এই ক্ষতিপূরণ এবং তাদের অন্তরকে ইসলামের দিকে আকৃষ্ট করার আমি ইচ্ছা পোষণ করছি। এছাড়া বিভিন্ন যুদ্ধে তাদের ভাই-বন্ধু আত্মীয়-স্বজন নিহত হয়েছে এবং গ্রেফতার হয়েছে। এভাবে তাদের নানাপ্রকার লাঞ্কুনা ও বিপদের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে এ সমস্ত থেকে নিরাপদ রেখেছেন । সুতরাং তাদের অন্তরকে আকৃষ্ট করার জন্য গনীমতের মাল প্রদান করা যুক্তিযুক্ত হয়েছে । তোমরা ঈমানদার ও বিশ্বাসী, ঈমান ও ইয়াকীনের তুলনাহীন এবং চিরস্থায়ী সম্পদের দ্বারা বিভুষিত। তোমরা কি এতে সন্তুষ্ট নও যে, লোকজন উট ও বকরী নিয়ে ঘরে ফিরবে এবং তোমরা আল্লাহ্‌ ও আল্লাহ্‌র রাসূলকে নিয়ে ঘরে ফিরবে? শপথ এ পবিত্র সত্তার যার হাতে আমার প্রাণ, যদি হিজরত নির্ধারিত বিষয় না হত, তাহলে আমিও আনসারদের অন্তর্ভুক্ত হতাম । যদি মানুষ এক ঘাটির দিকে চলে এবং আনসার অন্য ঘাটির দিকে, তা হলে আমি আনসারদের ঘাটি গ্রহণ করব । হে আন্রাহ্‌! তৃমি আনসার, তাদের সন্তান এবং সন্তানদের সন্তানের উপর রহম ও অনুণ্বহ কর। দড্৮৬৬.2110001102,00107

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।