Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

৭০ সীরাতুল মুস্তাফা (সা) হাওয়াধিন গোত্রের প্রতিনিধি প্রাঞ্জল ভাষায় বক্তৃতার মাধ্যমে তাদের কয়েদীদের মুক্তির জন্য মুসলমানদের নিকট আবেদন পেশ করেন । অতঃপর রাসূল (সা) দাড়িয়ে প্রথমত আল্লাহ তা'আলার প্রশংসা করেন। এরপর বলেন, তোমাদের এই; ভাই হাওয়াষিন ইসলাম গ্রহণ করে আগমন করেছে । আমি নিজের ও আমার গোত্রের অংশ তাদেরকে ফেরত দিয়েছি । অন্যান্য মুসলমানগণও তাদের কয়েদীদেরকে ফেরত্ত দেয়াটাকে আমি যথার্থ মনে করছি। যে ব্যক্তি আগ্রহে সন্তুষ্টি ও কল্যাণের উদ্দেশ্যে এরূপ করবে, এটা তাদের জন্য উত্তম হবে। অন্যথায় আমি তাদের বিনিময় প্রদানের জন্য প্রস্তুত আছি। সবাই বললো, আমরা কল্যাণের জন্য এতে সম্মত ও সন্তুষ্ট আছি। এভাবে ৬ হাজার কয়েদী একবারে আযাদ ও মুক্ত করে দেয়া হয়।+ ২ যুদ্ধে গ্রেফতারকৃত কয়েদীদের মধ্যে নবী (সা) এর দুধ বোন হযরত সায়মাও ছিলেন। লোকজন তাকে যখন গ্রেফতার করে, তখন তিনি বলেন, আমি তোমাদের পয়গান্বরের বোন, প্রমাণ হিসেবে এই বর্ণনা প্রদান করেন যে, শিশুকালে তুমি আমাকে দাত দিয়ে কামড় দিয়েছিলে যার চিহ্ এখনো বিদ্যমান । হুযুর (সা) তাকে চিনতে পেরে বললেন, মারহাবা এবং বসার জন্য চাদর বিছিয়ে দিলেন। আনন্দে তার চোখ থেকে অশ্রু বের হয়ে আসলো । নবী (সা) বললেন, যদি তুমি আমার নিকট থাকতে চাও তাহলে অত্যন্ত সম্মান ও মর্যাদার সাথে তোমাকে রাখব । আর যদি তুমি তোমার গোত্রের মধ্যে ফিরে যেতে চাও, তাহলে তোমাকে এর জন্য সুযোগ দেয়া হলো । সায়মা বললেন, আমি আমার গোত্রের নিকট যেতে চাই । অতঃপর তিনি ইসলাম গ্রহণ করেন । রাসূল (সা) যাওয়ার সময় তাকে কিছু সংখ্যক উট, বকরী, তিনটি গোলাম ও একটি বাদী প্রদান করেন। (ইসাবা, ৪ খ. পৃ. ৩৪৪) মক্কা বিজয়ের দিন কুরায়শদের যে সমস্ত সম্মানিত ব্যক্তি ইসলাম গ্রহণ করেন তারা এখন পর্যন্ত বিশ্বাসের দিক দিয়ে দ্বিধাবিত ছিলেন। অন্তরে ঈমান দৃঢ়ভাবে স্থায়ী হয়নি। যাদেরকে কুরআনের প্রচলিত ভাষায় _,15৪1| ২31 বলা হয়েছে । গনীমতের মাল বন্টনের সময় নবী (সো) তাদেরকে অধিক পরিমাণে মাল প্রদান করেন। কাউকে একশ", কাউকে দু'শ আর কাউকে তিনশ' উট দান করেন। মোটকথা যা কিছু দেন কুরায়শ নেতাদেরকেই দেন কিন্তু আন সারদেরকে কিছুই দেননি । ফলে আনসার যুবকদের মধ্যে এই সমালোচনা হতে থাকে যে, রাসূলুল্লাহ (সা) কুরায়শদেরকে মালামাল প্রদান করেছেন এবং আমাদেরকে বঞ্চিত করেছেন। অথচ আমাদের তলোয়ারসমূহ থেকে তাদের রক্ত ঝরছে। কেউ কেউ বলেন, বিপদ ও সংকটকালে আমাদেরকে আহ্বান করা হয় অথচ গনীমতের মাল অন্যদের মধ্যে বন্টন করা হয়। নবী (সা)-কে যখন এ বিষয়ে অবহিত করা হয়, তখন তিনি আনসারগণকে ১. ফাতহুল বারী, ৮ খ, পৃ. ২৬ দড্৮৬৬.2110001109,00107

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।