সীরাতুল মুস্তাফা (সা) ৬৯ ছনায়নে যুদ্ধলদ্ধ মাল বণ্টন ৃ নবী (সা) তায়েফ থেকে রওয়ানা হয়ে ৫ যিলকাদা জি'রানা পৌছেন। সেখানে গনীমতের মালসমূহ জমা করা হয়েছিল। গনীমতের মালের মধ্যে ৬ হাজার কয়েদী, ৩৪ হাজার উট, ৪০ হাজার বকরী এবং ৪ হাজার উকিয়া রৌপ্য ছিল। এখানে পৌছার পর নবী (সা) দশ দিনের অধিক হাওয়ািন গোত্রের অপেক্ষা করেন । হয়ত তারা স্বীয় আপনজন, শিশু ও মহিলাদেরকে মুক্ত করে নেয়ার জন্য আগমন করবে । কিন্তু দশ দিন অপেক্ষা করার পরও যখন কেউ আগমন করেনি, তখন নবী (সো) গনীমতের মালামাল যুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে বন্টন করে দেন । (ফাতহুল বারী, ৮ খ, পৃ. ৩৮; উয়ুনুল আসার, ২ খণ্ড, পৃ. ১৯৩) গনীমতের মাল বন্টনের পর হাওয়াষিন গোত্রের নয়জনের একটি দল রাসূল (সা)-এর খেদমতে উপস্থিত হয় । তারা ইসলাম গ্রহণ করার পর নবী (সা)-এর হাতে বায়'আত গ্রহণ করে । অতঃপর তারা তাদের ধন-সম্পদ ও পরিবারবর্গ ফিরিয়ে দেয়ার জন্য আবেদন পেশ করেন। রাসূল (সা)-এর দুধ মা হযরত হালীমা সাদীয়া ছিলেন এ গোত্রের । এই গোত্রের খতীব বা বক্তা যুহায়র ইবন সরদ দীড়িয়ে আরয করেন, হে আল্লাহ্র রাসূল! এ সমস্ত কয়েদী মধ্যে আপনার ফুফু, খালাও রয়েছেন। যারা আপনাকে কোলে নিয়ে খেলা করেছেন এরূপ লোক রয়েছেন। যদি কোন বাদশাহ্ অথবা আমীরের সাথে আমাদের এ ধরনের সম্পর্ক থাকত, তা হলে আমরা অনেক সহানুভূতি পেতাম, অথচ আপনার শান ও মর্যাদা তাদের চেয়ে অনেক উন্নত । আমাদের উপর যে মুসীবত আগমন করেছে, এ সম্পর্কে আপনার নিকট কিছুই গোপন নেই । আপনি আমাদের উপর ইহসান করুন । আল্লাহ্ আপনার উপর ইহসান করবেন । অতঃপর এই কবিতা আবৃত্তি করেন - ১৯৭১৩ ১৬৯১১ ০]| এ১০৩ * 6১৫ ৪4111 ০৬০০10915০০ কবিতার শেষ পর্যন্ত পূর্ণ কবিতা ইনশা'আল্লাহ প্রতিনিধি অধ্যায় আসবে । নবী (সা) বললেন, আমি তোমাদের অপেক্ষা করেছি। এখন তো গনীমত বন্টন হয়ে গিয়েছে । সুতরাং বর্তমানে দু'টোর মধ্যে একটি গ্রহণ করতে পার, কয়েদী অথবা মাল। তারা আরয করল, আমরা গোত্রের কয়েদীদের মুক্তি কামনা করছি। উট ও বকরীর ব্যাপারে কিছু বলব না। নবী (সো) ইরশাদ করেন, আমার এবং বনী হাশিম ও বনী আবদুল মুত্তালিবের গোত্রের অংশে যা কিছু বন্টন করে দেয়া হয়েছে, এ সমস্ত তোমাদের । কিন্তু অন্যান্য মুসলমানদের মধ্যে যা কিছু বন্টন করা হয়েছে এ সম্পর্কে তোমরা যোহর নামাযের পর দাড়িয়ে বলবে, আমি তোমাদের জন্য সুপারিশ করব। সুতরাং যোহর নামাযের পর দড্৮৬৬.2110001102,00107
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।