৬৮ সীরাতুল মুস্তাফা (সা) ৷ আমাদের কোন প্রয়োজন নেই। কয়েক বছরের খাদ্যদ্রব্য আমাদের নিকট মওজ্ু রয়েছে । যখন এগুলো শেষ হয়ে যাবে, তখন আমরা তলোয়ার নিয়ে অবতীর্ণ হব। মুসলমানগণ দুর্গের পাশে বসে প্রাচীর ভেঙ্গে সুড়ঙ্গ করার চেষ্টা করেন। শক্রগণ দুর্গের উপর থেকে তপ্ত লৌহদণ্ড বর্ষণ করতে থাকে । যার ফলে মুসলমানদের পিছু হটে আসতে হয়। এটা দেখে নবী (সা) বাগান ধ্বংসের জন্য নির্দেশ প্রদান করেন। দুর্গের অধিবাসীগণ রাসূল (সা)-কে আল্লাহ তা“আলা ও আত্মীয়তার সম্পর্কের দোহাই দেয়। নবী (সা) বলেন, আমি আল্লাহ্ তা“আলা ও আত্মীয়তার জন্য তাদেরকে ছেড়ে দিচ্ছি। অতঃপর দুর্গের প্রাচীরের নিকট থেকে এ ঘোষণা দেয়া হয় যে, যে গোলাম দুর্গ থেকে বের হয়ে আমাদের নিকট আগমন করবে, সে আযাদ হয়ে যাবে । ফলে বার-তেরজন গোলাম দুর্গ থেকে বের হয়ে মুসলমানদের সাথে মিলিত হয়। এ সময় নবী (সা) স্বপ্নে দেখতে পান যে, এক পেয়ালা দুধ রাসূল (সা)-এর সামনে পেশ করা হয়। একটি মোরগ এসে এ দুধের মধ্যে ঠোট প্রবেশ করে দেয়ায় দুধ পড়ে যায় । রাসূল (সা) এ স্বপ্ন হযরত আবূ বকর (রা)-এর নিকট বর্ণনা করেন। তিনি বলেন, সম্ভবত এই দূর্গ এখনই জয় করা যাবে না, রাসূল (সা) নাওফেল ইবন মু'আবিয়া দায়লামীকে ডেকে এ সম্পর্কে তার মতামত জিজ্ঞাসা করেন। তিনি বলেন, হে আল্লাহ্র রাসূল! শিয়াল আপনার নিয়ন্ত্রণে, যদি অবস্থান করেন তাহলে ধরে ফেলবেন, যদি ছেড়ে দেন তাহলে আপনার কোন ক্ষতি হবে না।» ইবন মাঁসাদের রিওয়ায়েতে বর্ণিত আছে, হযরত উমর (রা) আগমন করে আরয করেন, হে আল্লাহর নবী! আপনি তাদের উদ্দেশ্যে বদ দু'আ করুন৷ নবী সো) বলেন, বদ দু'আ করার জন্য আল্লাহ আমাকে অনুমতি প্রদান করেন নি। হযরত উমর রো) বললেন, তাহলে তাদের সাথে যুদ্ধ করার কি প্রয়োজন রয়েছে? নবী (সা) এস্থান ত্যাগ করার জন্য নির্দেশ প্রদান করেন এবং গমনের সময় এই দু'আ করেন -২ “হে আন্নাহ সাকীফ গোত্রকে হিদায়ত দান কর এবং তাদেরকে মুসলমান বানিয়ে আমার নিকট পৌছিয়ে দাও ।” সুতরাং এই দূর্গ পরে এমনিতেই হস্তগত হয়ে যায়, সমস্ত লোক ইসলাম গ্রহণ করে । মালিক ইবন আউফ স্বয়ং নবী (সা)-এর খেদমতে হাযির হয়ে ইসলাম গ্রহণ করেন। ১. যারকানী, ৩ খ. পৃ. ২৮। ২. আত-তাবাকাতিল কুবরা লি ইবন সা'দ, ২ খ, পৃ. ১১৫। দড্৮৬৬.2110001109,00107
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।