৬২ সীরাতুল মুস্তাফা (সা) লোকজন বললো, মালিক ইবন আউফ লোকজনকে তাদের পরিবারবর্গ ও ধন সম্পদসহ এখানে নিয়ে এসেছে, যাতে জীবন বাজী রেখে যুদ্ধ করতে পারে ।” দুরায়দ বলল, সে বিরাট ভুল করেছে। পরাজিত দল কি কিছু ফিরিয়ে নিয়ে যেতে পারে, যুদ্ধে বর্শা ও তলোয়ার ব্যতীত কোন কিছুই কাজ হয় না। যদি তোমাদের পরাজয় হয় তাহলে পরিবারবর্গের জন্য লাঞ্কুনা ও অপমানের কারণ হয়ে দীড়াবে। কাজেই পরিবার-পরিজন পিছনে রাখাই উত্তম হবে ! যদি বিজয় হয়, তাহলে সবাই এসে মিলিত হবে । আর যদি পরাজয় হয় তাহলে শিশু ও মহিলাগণ শক্রদের অত্যাচার থেকে নিরাপদ থাকবে । কিন্তু মালিক ইবন আউফ যৌবনের উন্মাদনায় এদিকে দৃষ্টিপাত না করে বললো, আল্লাহ্র শপথ! আমি কখনো আমার সিদ্ধান্ত থেকে বিচ্যুত হব না। বার্ধক্যজনিত কারণে তার জ্ঞান নষ্ট হয়ে গিয়েছে । হাওয়াযিন ও সাকিফ গোত্র যদি আমার সিদ্ধান্ত অনুযায়ী চলে তা হলে ভাল, নতুবা আমি এখনই আত্মহত্যা করব। অতঃপর সবাই বললো, আমরা তোমার সাথে আছি। নবী (সা) যখন তাদের এ অবস্থা সম্পর্কে অবগত হলেন, তখন আবদুল্লাহ ইবন হাদরাদ আসলামীকে সংবাদ সংগ্রহ ও অনুসন্ধানের জন্য প্রেরণ করেন । আবদুল্লাহ সেখানে দু'একদিন অবস্থান করে, সার্বিক অবস্থা অবগত হয়ে নবী (সা)-কে তাদের যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তখন রাসূল (সা)-ও মুকাবিলার উদ্দেশ্যে প্রস্তুতি শুরু করেন। সাফওয়ান ইবন উমাইয়া থেকে এক শ' বর্শা ও অন্যান্য আসবাবপত্র ধার হিসেবে গ্রহণ করেন। ৮ম হিজরীর ৮ শাওয়াল শনিবার বার হাজার যোদ্ধার এক বাহিনী মক্কা থেকে হুনায়নের দিকে রওয়ানা হলো । দশ হাজার জীবন উৎসর্গকারী যোদ্ধা মদীনা থেকে রাসূল (সা)-এর সাথী ছিলেন। বাকী অমুসলিম যোদ্ধাও এই বাহিনীর অন্তর্ভুক্ত ছিল। (সীরাতে ইবন হিশাম) বার হাজার নির্ভিক যোদ্ধার এই বাহিনী হুনায়নের দিকে এগিয়ে চললো । তখন এদের মধ্যে একজন বললো, 2৪ ০ ₹৯১1| ১ ০ (অদ্য আমরা সংখ্যা অল্ল হওয়ার কারণে পরাজিত হৰ না)। এতে অহংকার ও আত্মন্তরিতা বিদ্যমান ছিল যা আল্লাহ তাআলা অপসন্দ করেন । দুনিয়ায় যেহেতু স্বল্পতাও পরাজয়ের কারণ হয়ে থাকে । ফলে শক্রপক্ষের আধিক্য প্রত্যক্ষ করে কোন কোন সাহাবার মুখে এ বাক্য উচ্চারিত হয় যে, অদ্য আমরা সংখ্যাল্পতার কারণে পরাজিত হব না। অর্থাৎ যদি আজ আমরা পরাজিত হই তা হলে এটা সংখ্যা অল্প হওয়ার কারণে হবে না বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে । কেননা বিজয় ও সাহায্য আল্লাহ পাকের হাতে । কিন্তু আল্লাহ তা“আলার মহান দরবারে এ বাক্য পসন্দনীয় হয়নি । কেননা এ কথার মধ্যে বিভ্রান্তিমূলক ধারণা এই ছিল যে, বিজয়ের কারণ হলো সংখ্যাধিক্য বিশেষ করে যে সমস্ত সম্মানিত ব্যক্তি নবী করীম (সা)-এর পবিত্র সান্নিধ্য লাভ করে তাওহীদের শিক্ষা ফড্৮৬৬.2110001102,00107
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।