সীরাতুল মুস্তাফা (সা) ৬১ ঘটনা বর্ণনা করেন, তখন তিনি হাত উঠিয়ে দু'বার এই কথা বলেন £ 1১১1 ১1111 ১1৮১ ৫০ ৮০০ এ০|| (হে আল্লাহ্! খালিদ যে কাজ করেছে আমি তা থেকে মুক্ত)। (বুখারী ফাতহুল বারী, ৮ খ, পৃ. ৪৫) অতঃপর রক্তপণ আদায়ের জন্য হযরত আলী (রা)-কে টাকা-পয়সাসহ বনু জাযীমার নিকট প্রেরণ করেন। হযরত আলী (রা) সেখানে গমন করে নিহত ব্যক্তিদের রক্তপণ আদায় করেন । জিজ্ঞাসা করে যখন তিনি নিশ্চিত হলেন যে, কারো রক্তপণ বাকী নেই, তখন অবশিষ্ট টাকাও সতর্কতাবশত তাদের মধ্যে বন্টন করে দেন । ফিরে এসে যখন রাসূল (সা)-এর নিকট সমস্ত ঘটনা বর্ণনা করেন তখন তিনি অত্যন্ত সন্তুষ্ট হন এবং বলেন :০.১..৯ ০০০1 ১ (তুমি উত্তম কাজ করেছ) । গাযওয়ায়ে হুনায়ন, আওতাস ও তায়েফ (৮ম হিজরী, শনিবার, ৬ শাওয়াল) মক্কা ও তায়েফের মধ্যবর্তী একটি স্থানের নাম হলো হুনায়ন। সেখানে হাওয়াযিন ও সাকীফ গোত্রের লোকজন বাস করত । এ গোত্রের লোকজন অত্যন্ত দক্ষ যুদ্ধবাজ ও তীরন্দাজ ছিল। মক্কী বিজয়ের পর তাদের মনে এই ধারণা সৃষ্টি হয় যে, নবী (সা) পুনরায় তাদের উপর আক্রমণ করতে পারেন । সুতরাং পরামর্শ করে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করে যে, আমাদের উপর আক্রমণ করার পূর্বে আমরাই মুসলমানদের উপর আক্রমণ করব । সিদ্ধান্ত অনুযায়ী তাদের নেতা মালিক ইবন আউফ নসরী বিশ হাজার যোদ্ধার এক বাহিনী নিয়ে মুসলমানের উপর হামলা করার উদ্দেশ্যে যাত্রা করে। বনী জুশমের নেতা দুরায়দ ইবন সুম্মা বয়স্ক হওয়ার কারণে যদিও চলাফিরা করতে সক্ষম ছিল না কিন্তু বৃদ্ধ ও অভিজ্ঞত এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী হওয়ার কারণে উপদেশ ও পরামর্শের জন্য তাকেও সাথে নিয়ে যায়। মালিক ইবন আউফ তার বাহিনীর সবাইকে তাদের পরিবারবর্গকে সাথে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করে, যাতে মরণপণ যুদ্ধ করতে পারে এবং কেউ তার পরিবারবর্গ ত্যাগ করে পলায়ন করতে না পারে । আওতাসের ময়দানে পৌছার পর দুরায়দ জিজ্ঞাসা করে এটা কোন জায়গা? লোকজন বললো, এ স্থানের নাম হলো আওতাস। দুরায়দ বললো, এটা যুদ্ধের জন্য অত্যন্ত উপযুক্ত স্থান । এখানে মাটি অত্যন্ত শক্তও নয়, আবার অত্যন্ত নরমও নয় যাতে পা ধসে যাবে । অতঃপর বলে, ১৪৯] ৫2৩ ৮0811 31083 ০] ও (9 এইস ৮0০ তিশা “এটা কিরূপ অবস্থা যে, আমি উটের, গাধার এবং বকরী ও শিশুদের চিৎকার শুনছি।” ১. যারকানী, ৩ খ, পৃ. ৩। দড$৮৬৬.2110001109,00107
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।