৬০ সীরাতুল মুস্তাফা (সা) যখন মক্কা মুকাররামা মূর্তি থেকে পবিত্র হয়ে যায় এবং কাবা ঘরের সমস্ত মূর্তি ধ্বংস করা হয়, তখন মক্কার চতুর্দিকে মূর্তিসমূহ ধ্বংস করার ক্ষুদ্র ক্ষুদ্র দল প্রেরণ করা হয়। উয্যা ও সুওয়া নামক মূর্তি ধ্বংস ৮ম হিজরীর ২৫ রমযান হযরত খালিদ ইবন ওয়ালীদ (রা)-কে ত্রিশজন অশ্বারোহীসহ উ্যা নামক মূর্তি ধ্বংস করার জন্য নাখুলা নামক স্থানে প্রেরণ করেন। মক্কা থেকে এ স্থানের দূরত্ এক রাতের পথ। হযরত আমর ইবনুল আ“স রো)-কে সুওআ নামক মূর্তি ধ্বংস করার জন্য মককা থেকে তিন মাইল দূরে প্রেরণ করেন। আমর ইবনুল আ“স (রা) সেখানে পৌছলে মন্দিরের রক্ষী তাকে বলল, তুমি কি উদ্দেশ্যে আগমন করেছ ? তিনি বললেন, রাসূলুল্লাহ (সা) নির্দেশে এই মূর্তি ধ্বংস করার জন্য এসেছি । এ জবাব শুনে রক্ষী বলল, তুমি কখনো এটা করতে সক্ষম হবে না, সুওয়া খোদা তোমাকে প্রতিহত করবে । হযরত আমর ইবনুল আ“স (রা) বললেন, আফসোস! তোমরা এখনো ভ্রান্ত ধারণার মধ্যে জড়িয়ে রয়েছ। আমাকে কিসে প্রতিহত করবে তা কি শুনতে ও দেখতে চাও? এ বলেই এমনি এক আঘাত করেন যার ফলে সুওয়া ধ্বংস হয়ে যায় এবং রক্ষীকে উদ্দেশ্য করে বলেন, তুমি তো দেখতে পেয়েছ। রক্ষী এ দৃশ্য দেখে সাথে সাথে ইসলাম গ্রহণ করে এবং বলে 4 1. (আমি আল্লাহর জন্য ইসলাম গ্রহণ করেছি)। মানাত নামক মূর্তি ধ্বংস ৮ম হিজরীর ২৬ রমযান হযরত সাদ ইবন যায়দ আশহালী (রা)-কে বিশজন অশ্বারোহী সহ মানাত নামক মূর্তি ধ্বংস করার জন্য প্রেরণ১ করা হয়। মূলত পবিত্র রমযানের মাসব্যাপী এই মূর্তি ধ্বংস অর্থাৎ আল্লাহর দুনিয়া থেকে কুফর ও শিরকের অপবিভ্রতাকে ধৌত করে পবিত্র করা হয়। শাওয়াল মাসে ইসলামের প্রচার এবং দীনে হকের দাওয়াত পৌছানোর জন্য মুহাজির ও আনসারের ৩৫০ জনের একটি দল হযরত খালিদ ইবন ওয়ালীদের নেতৃত্বে বনু জাহীমার নিকট প্রেরণ করেন । এ সমস্ত লোক ইয়ালামলামের কাছে একটি কূপের পার্থ গামীসা নামক স্থানে বাস করত । খালিদ (রা) সেখানে গমন করে তাদেরকে ইসলামের দাওয়াত প্রদান করেন । তারা ভয় পেয়ে সঠিকভাবে এটাও বলতে পারেনি যে, আমরা মুসলমান । তারা বলতে থাকে ₹০ (5০:০ (আমরা আমাদের পূর্ববর্তী ধর্ম ত্যাগ করেছি)। হযরত খালিদ (রা) এটা যথেষ্ট মনে না করে কিছু লোককে হত্যা করেন এবং কিছু লোককে গ্রেফতার করেন৷ যখন নবী (সা)-এর খেদমতে পৌছে ১. আগশননী, ২ খ,পু.৩৪৭। দড্৮৬৬.2110001102,00107
— صفحة ٦٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.